ছবি: সংগৃহীত
বিনোদন

পবিত্র ওমরাহ শেষে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করলেন পূর্ণিমা

আমার বাঙলা ডেস্ক

চিত্রনায়িকা পূর্ণিমা পবিত্র ওমরাহ পালন করে ধর্মীয় অনুভূতির মুহূর্তগুলো ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। ওমরাহ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তাঁর কিছু ছবি ইতোমধ্যে নেটিজেনদের দৃষ্টি কেড়েছে।

সোমবার (১২ জানুয়ারি) পূর্ণিমা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি ছবি পোস্ট করেন। ছবিগুলো তোলা হয়েছে মদিনাগামী পথে জেদ্দার মেট্রো রেলস্টেশনে। পরিমিত সাজ ও শান্ত অভিব্যক্তিতে তোলা এসব ছবি ঘিরে ভক্তদের প্রশংসা ও ভালোবাসার কমতি নেই।

ছবির ক্যাপশনে অভিনেত্রী তাঁর অনুভূতি প্রকাশ করে লেখেন, “সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।” পাশাপাশি হ্যাশট্যাগে যুক্ত করেন—পূর্ণিমা, ওমরাহ ২০২৫ ও আবায়া স্টাইল।

এর আগেও কালো বোরকা পরিহিত অবস্থায় মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। সেই ছবিতেও ভক্তদের কাছ থেকে অসংখ্য শুভকামনা ও দোয়া পেয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

নতুন বছরের শুরুতেই ওমরাহ পালনের খবরে পূর্ণিমার ফেসবুক পোস্টের মন্তব্যঘর ভরে উঠেছে ভক্তদের ভালোবাসায়। অনেকেই তাঁর ইবাদত কবুল হওয়ার জন্য দোয়া কামনা করেছেন।

ধারণা করা হচ্ছে, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গেই মদিনা সফর ও ওমরাহ পালন করছেন পূর্ণিমা। তবে এ বিষয়ে সরাসরি কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখ করেননি তিনি।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের...

আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন

অবশেষে বহুল প্রতীক্ষিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলি...

পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশের উদ্দেশে রওনা হয়েছ...

দুই বছর শিকলবন্দী মুকুল, চিকিৎসা ও সহায়তার অপেক্ষায় পরিবার

কুড়িগ্রামের উলিপুরে প্রায় দুই বছর ধরে অসুস্থ অবস্থায় শিকলবন্দী জীবন কাটাচ্ছেন...

৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট

দেশে সাম্প্রতিক সময়ের নজিরবিহীন বিদ্যুৎ ও গ্যাস সংকটের পেছনে গত দেড় যুগের &ls...

নাগরিক সেবা সহজ করতে জনতা ব্যাংক-ডিএসসিসি চুক্তি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নাগরিক সেবা আরও সহজ ও আধুনিক করতে জনতা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা