আমার বাঙলা
সারাদেশ

মনোহরদীতে জেলা প্রশাসকের গণশুনানি, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেছেন, হতাশ হওয়ার কিছু নেই, সরকার আপনাদের পাশে আছে। জনগণের সমস্যার সমাধান করাই প্রশাসনের প্রধান দায়িত্ব।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

সকালে জেলা প্রশাসক দৌলতপুর ইউনিয়ন পরিষদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান শুভ, মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব মিয়া, মনোহরদী থানার তদন্ত কর্মকর্তা মো. মাহতাবুর রহমান, বিআরডিবি কর্মকর্তা মোহাম্মদ সামীমসহ অন্যান্য কর্মকর্তারা।

বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে এলাকার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন এবং সরাসরি জেলা প্রশাসকের কাছে তাঁদের নাগরিক সমস্যাগুলো তুলে ধরেন। এ সময় রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানির সংকট, বর্জ্য ব্যবস্থাপনা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সংক্রান্ত সমস্যাগুলো বিশেষ গুরুত্ব পায়।

জেলা প্রশাসক মনোযোগ সহকারে জনসাধারণের অভিযোগ শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি দৌলতপুর, একদুয়ারিয়া, শুকুন্দী, চন্দনবাড়ী, চালাকচর ও কাচিকাটা ইউনিয়ন পরিষদসহ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। বিভিন্ন স্থানে গণশুনানির মাধ্যমে নাগরিক সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বাস্থ্যখাতে বড় সংস্কারের ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, জনগণে...

মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা

ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া ভয়াবহ সামরিক সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আকা...

নজরুল বিশ্ববিদ্যালয়ে হল প্রভোস্টকে কল করায় শিক্ষার্থীর সিট বাতিলের হুমকি

অফিস সময়ের বাইরে আমাকে ফোন করা যাবে না।” অসুস্থ এক শিক্ষার্থীকে হাসপাতা...

ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের নতুন উদ্যোগ  

স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসের সঙ্গে ওমরাহ পালন করতে একটি বিস্তৃত নতুন নির্দেশি...

দক্ষিণ লেবাননেও ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে দক্ষিণ লেবাননের ইকলিম আল-তুফাহ অঞ্চলে আবারও বিম...

ওমরাহ পালনকারীদের জন্য সৌদির নতুন উদ্যোগ

পবিত্র ওমরাহ পালনকারীদের জন্য আরও একটি নতুন উদ্যোগ নিল সৌদি আরব সরকার। তাদের...

ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির...

খামেনির অবস্থান খুঁজে পায় সিআইএ–ইসরাইল

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান এক চর...

হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খ...

খামেনিকে হত্যা করায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন রেজা পাহলভী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা