ছবি: ভোক্তাধিকারের সৌজন্যে
সারাদেশ

মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন অভিযানে ধরা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম নগরের বাদুরতলা ও চান্দগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাদুরতলা এলাকায় অবস্থিত মেসার্স আয়েশা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় চৌধুরী ড্রাগ হাউজে একই ধরনের অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

অন্যদিকে চান্দগাঁও এলাকায় পরিচালিত অভিযানে হাসান বেকারিতে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির চিত্র উঠে আসে। অভিযানে দেখা যায়, প্যাকেটজাত খাদ্যপণ্যে ১৪ জানুয়ারির পণ্যে ১৮ জানুয়ারির উৎপাদন তারিখ উল্লেখ করা হয়েছে, যা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। এ ছাড়া ইঁদুরের বিষ্ঠার ওপর খাদ্যসামগ্রী রাখা এবং পুরো উৎপাদন এলাকা ছিল চরমভাবে অপরিচ্ছন্ন। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকায় অবস্থিত আল হাসান বেকারি অ্যান্ড কনফেকশনারিতে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য রক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তারা ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি খাদ্য ও ওষুধের মান নিশ্চিত করার আহ্বান জানান।

অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করে দেওয়া হয় এবং ভবিষ্যতে একই ধরনের অপরাধে জড়িত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেনাপ্রধানের হাতে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত!

রাজধানীর উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শাকিবুল ইসলাম শাকিব ও রবিউল ইসলাম...

পাটওয়ারী: নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে জয়পুরহাটে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা&rsq...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধি নিয়ে বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

বন্যায় ৫৮ মৃত্যু, বিপাকে ১২ লাখ মানুষ

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃ...

বেনজীর-হাদীকে ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলা...

চেক ডিজঅনার মামলা: জামিনে সালমান এফ রহমান

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বন্যার পানি নামছে, ফুটে উঠছে ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিহ্ন

কক্সবাজারে গত টানা আটদিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামা শুরু করেছে। গত মঙ্গল...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা