ছবি:সংগৃহীত
সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে বর যাত্রীবাহী গাড়ি পড়লো খাদে

আমার বাঙলা ডেস্ক

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় বরযাত্রীবাহী মাইক্রোবাস (হাইস) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এতে গাড়িতে থাকা এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ) দুপুরে উপজেলার শান্তিরহাট থেকে হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর বিয়েতে যাচ্ছিল বরযাত্রীবাহী মাইক্রোবাস গাড়িটি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাইক্রোবাস গাড়িটি অতিরিক্ত গতি ছিল। হঠাৎ সড়কের পাশে নামিয়ে দেয় গাড়িটি। ড্রাইভার দরজা খুলে লাফ দিয়ে নেমে যায়। এসময় গাড়িতে প্রায় ১৫ জন মানুষ ছিল। ঘটনাস্থলে কনের নানী ফাতেমা বেগম (৫৫) নিহত হন ও বেশ কয়েকজন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় স্থানীয় বিএম হাসপাতালে। এসময় সড়কের পাশে থাকা ইদ্রিস মিয়া ও মোমিন মিয়ার বসতঘরের উপর গাড়ি তুলে দেয়ায় তাদের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ এবং গাড়িগুলো উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেনাপ্রধানের হাতে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত!

রাজধানীর উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শাকিবুল ইসলাম শাকিব ও রবিউল ইসলাম...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধি নিয়ে বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

পাটওয়ারী: নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে জয়পুরহাটে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা&rsq...

বন্যায় ৫৮ মৃত্যু, বিপাকে ১২ লাখ মানুষ

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃ...

বেনজীর-হাদীকে ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলা...

চেক ডিজঅনার মামলা: জামিনে সালমান এফ রহমান

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বন্যার পানি নামছে, ফুটে উঠছে ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিহ্ন

কক্সবাজারে গত টানা আটদিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামা শুরু করেছে। গত মঙ্গল...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা