ছবি: সংগৃহীত
সারাদেশ

মীরসরাইয়ে বরযাত্রীবাহী হায়েস দুর্ঘটনা: নিহত ১, আহত অনেকে

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মীরসরাইয়ের বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় একটি বরযাত্রীবাহী হায়েস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে এক নারী নিহত এবং আহত হয়েছেন অনেকে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে শান্তিরহাট থেকে হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুরে বিয়ে অনুষ্ঠানে যাচ্ছিল গাড়িটি। গাড়িটিতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন। অতিরিক্ত গতির কারণে হায়েস চালক গাড়িটি সড়কের পাশে নামিয়ে দেন এবং নিজে লাফ দিয়ে নেমে যান।

এই দুর্ঘটনায় কনের নানী ফাতেমা বেগম (৫৫) ঘটনাস্থলেই মারা যান। অনেকে আহতকে স্থানীয় বিএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। দুর্ঘটনার সময় সড়কের পাশে থাকা ইদ্রিস মিয়া ও মোমিন মিয়ার বসতঘরও গাড়ি উঠে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শী শাহজাহান জানান, "দুইটি হায়েস গাড়ি একসাথে আসছিল। কালো রঙের গাড়িটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশে পড়ে যায়। চালক তখন নিজে লাফ দিয়ে নেমে যান।"

জোরারগঞ্জ থানার উপপরিদর্শক হাবিব বলেন, "দূর্ঘটনার খবর আপনার মাধ্যমে জানতে পেরেছি। ঘটনাস্থলে এখনই আমাদের টিম পাঠানো হচ্ছে।"

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেনাপ্রধানের হাতে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত!

রাজধানীর উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শাকিবুল ইসলাম শাকিব ও রবিউল ইসলাম...

পাটওয়ারী: নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে জয়পুরহাটে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা&rsq...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধি নিয়ে বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

বন্যায় ৫৮ মৃত্যু, বিপাকে ১২ লাখ মানুষ

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃ...

বেনজীর-হাদীকে ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলা...

চেক ডিজঅনার মামলা: জামিনে সালমান এফ রহমান

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বন্যার পানি নামছে, ফুটে উঠছে ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিহ্ন

কক্সবাজারে গত টানা আটদিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামা শুরু করেছে। গত মঙ্গল...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা