ছবি: সংগৃহীত
সারাদেশ

মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে ডাকাতি

আমার বাঙলা ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে মো. আবু সুফিয়ান নামে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মাছুমের তালুক গ্রামে ঘটনা ঘটে। ডাকাতেরা ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, টাকা ও মুঠোফোন লুট করেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

আজ মঙ্গলবার(১৮নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা যায়, মো. আবু সুফিয়ানের একতলা পাকা বাড়ির সদর দরজার তালা ভাঙা। এ তালা ভেঙেই ডাকাত দলের সদস্যরা ভেতরে প্রবেশ করেছে বলে অভিযোগ করেন সুফিয়ান। ঘরের অন্তত ৪টি কক্ষের আলমারিসহ বিভিন্ন আসবাব তছনছ হয়ে পড়ে থাকতে দেখা যায়।

তিনি আরোও জানান,ঘরে দুই ছেলের স্ত্রী, তাঁদের দুই শিশুকন্যা এবং আমি ও আমার স্ত্রী ঘরে ছিলাম। দিবাগত রাত দেড়টার দিকে ঘরের সদর দরজার তালা ভেঙে দেশীয় ধারালো অস্ত্রসহ সাত ডাকাত ঘরে ঢোকে। তারা প্রথমেই আমার কক্ষে প্রবেশের পর গলায় ছুরি ধরে আমাকে জিম্মি করে রাখে। এরপর আমার হাত বেঁধে অন্যান্য কক্ষে প্রবেশের পর লুটপাট শুরু করে।’

স্বর্ণালংকার দেরিতে দেওয়ায় দুই পুত্রবধূকে মারধর করা হয়েছে জানিয়ে আবু সুফিয়ান বলেন, ‘ডাকাতেরা আমার দুই ছেলের স্ত্রীকে মারধর ও তাঁদের ছোট শিশুদের গলা টিপে ধরে। আধা ঘণ্টার মধ্যে তারা ঘরের বিভিন্ন কক্ষের আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার, ২৫ হাজার ৭০০ টাকা, চারটি মুঠোফোন ও একটি ঘড়ি নিয়ে যায়। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করব।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, ‘খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের ধরতে অভিযান চলছে।’

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রত্যাশার নারায়ণগঞ্জ: হতাশার নারায়ণগঞ্জ

উন্নয়নের বেড়াজালে বিপন্ন জনজীবন। শহরের সর্বত্রই বিশৃঙ্খলা আর সীমাহীন দুর্ভো...

ইরানের বিপ্লবী গার্ড গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি ইসরায়েলি হামলায় নিহত

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি ইসরায়েলি...

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে অনুষ্ঠিত হবে। এর আ...

মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে বিএনপি নেতা আব্দ...

দেশে ২০ দিনে হাম সন্দেহে ৯৮ শিশুর মৃত্যু

দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যক হাম-সম্পর্কিত...

‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে

মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় ‘এক-এগারোর’ আলোচিত ল...

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে শিরীন শারমিনকে

রাজধানীর লালবাগ থানার বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের একটি মামলায় সাবেক স্পিকার...

ইরানজুড়ে রাতভর ব্যাপক হামলা, নিহত ১৫

ইরানজুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল ও মার্কিন বাহিনী। এতে অন্তত ১৫ জ...

২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নি...

‘সুযোগ থাকলে ইরানের সব তেল দখল করতাম’

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা