ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লি বিস্ফোরণের পর ভারতজুড়ে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিস্ফোরণের পর দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাই, উত্তরপ্রদেশ, জয়পুর এবং উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

সোমবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে দিল্লির অন্যতম জনাকীর্ণ এলাকা লাল কেল্লার একটি মেট্রো রেলস্টেশনের ফটকের কাছে একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে ২২ গাড়ি ভস্মীভূত হয়েছে।

নিরাপত্তা সংস্থার সূত্রে জানানো হয়েছে, রাজধানী দিল্লিতে আটজন নিহত ও ২৪ জন আহত হওয়ার ঘটনার পর মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।

উত্তর প্রদেশে সংবেদনশীল ধর্মীয় স্থান, সীমান্ত এলাকা ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে নিরাপত্তা বাড়াতে নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশ। লখনউ থেকে জারি করা নির্দেশনায় সংবেদনশীল এলাকাগুলোতে টহল ও তল্লাশি অভিযান জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মুম্বাইয়েও জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চালাকচর বাজারে ভোক্তা অধিকারের অভিযান

জে এম শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি, নরসিংদী জেলায় চালাকচর বাজ...

১৭ ডিগ্রিতে নামলো ঢাকার তাপমাত্রা

রাজধানী ঢাকায় শীতের অনুভূতি বাড়ছে। তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াস...

বে–টার্মিনালে বিনিয়োগের আগে প্রকল্প যাচাইয়ে ব্যস্ত বিশ্বব্যাংক টিম

চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ সম্প্রসারণে সবচেয়ে বড় উদ্যোগ ‘বে–টার্মি...

মনোহরদীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নরসিংদীর মনোহরদীতে অনুমোদন ও ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে...

২৫৯ স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের শীর্ষে ঢাকা

দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকা আবারও বিশ্বের সবচে...

গণশুনানিতে ৩৫ জনের আবেদন শুনলেন চট্টগ্রামের জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে চট্টগ্রাম জেলা প্রশাসক...

দাদির ওপর অভিমানে কীটনাশক খেয়ে কিশোরীর মৃত্যু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে দাদির ওপর অভিমানে কীটনাশক খেয়ে প্রিয়া আক্তার...

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় ২২ জনকে ধরল নৌবাহিনী

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে গভীর সমুদ্র থেকে...

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট...

পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা