ছবি: আমার বাঙলা
সারাদেশ

কুষ্টিয়ায় পিকআপ ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোল দাগ ক্যানেলপাড়া হাসপাতাল রোডে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মিরপুর উপজেলার বিজনগর এলাকার হাবিবুর রহমানের ছেলে সিয়াম শেখ (১৬) ও একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল রশিদ (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সিয়াম ও রশিদ মোটরসাইকেল নিয়ে ভেড়ামারার লালন শাহ সেতু, হার্ডিঞ্জ ব্রিজ ও মনি পার্ক এলাকায় ঘুরতে যায়। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ষোল দাগ ক্যানেলপাড়া এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সিয়াম নিহত হন। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরোহী রশিদকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

"বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সিএজি জনাব মোঃ নূরুল ইসলাম এর বিভিন্ন কার্যালয় পরিদর্শন"

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবা...

ফরিদপুরে চাঁদাবাজির আসামীকে থানা থেকে ছাড়ালেন বিএনপি নেতা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে আটক দুই যুবককে ‘এলাকার ছেলে...

ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়–এর ব্যবসায় প্রশাসন অনুষদের সঙ্...

লিচু চুরিতে বাধা, সালথায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুরের সালথা উপজেলায় লিচু চুরিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. আজিজুল মোল্য...

সোনারগাঁয়ের  দুর্ধর্ষ ডাকাতি,  নিহত ১ গুরুতর আহত ১

নারায়ণগঞ্জের সেনারগাঁওয়ে গভীর রাতে অস্ত্রধারী ডাকাতদের হামলায় নজরুল ইসলাম (৪...

মীরসরাইয়ে ট্রাকবোঝাই ৮২ কেজি গাঁজাসহ চালক গ্রেপ্তার

চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি চালিয়ে ৮২ কেজি গ...

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার

ক্ষমতায় এসেই গরু ও মোষ জবাই সংক্রান্ত কঠোর নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের...

তাইওয়ান ইস্যুতে মার্কিন ভুল পদক্ষেপ বিপজ্জনক: শি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাইওয়ান ইস্যুতে সতর্ক করেছেন চীনের নেতা...

"বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সিএজি জনাব মোঃ নূরুল ইসলাম এর বিভিন্ন কার্যালয় পরিদর্শন"

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবা...

আমি এখানে ৪২ বছর ধরে ব্যবসা করি, তখন এখনে বাড়িঘর ছিল না'

‘হাইকোর্টে মামলা চলমান থাকা সত্ত্বেও আমার ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। আমি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা