ছবি: সংগৃহীত
সারাদেশ

ধর্ষণ মামলার পলাতক মামুন র‍্যাবের জালে

তিমির বণিক, মৌলভীবাজার

হবিগঞ্জের আজমেরীগঞ্জে দায়ের হওয়া ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামি মো. মামুন মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। গতকাল সোমবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

র‍্যাব জানায়, মামলার পর থেকেই মামুন আত্মগোপনে ছিলেন। তাঁকে গ্রেপ্তারে র‍্যাব–৯ এর সিপিসি-৩ (হবিগঞ্জ) ও সিপিসি-২ (মৌলভীবাজার) যৌথভাবে ছায়াতদন্ত চালায়। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে টেংরা বাজার এলাকা থেকে আটক করা হয়।

ঘটনার বিষয়ে র‍্যাব জানায়, গত ৭ নভেম্বর ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে। পরে গত ১৬ নভেম্বর ভুক্তভোগীর বাবা আজমেরীগঞ্জ থানায় মামলা (নং–০৬) করেন।

গ্রেপ্তারের পর মামুন মিয়াকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আজমেরীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জে...

লামায় গভীর রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে মাতামুহুরী নদী থেকে...

উন্মুক্ত থাকবে জলাশয়, নিশ্চিত হবে জেলেদের অধিকার

হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং প্রকৃত মৎস্যজীবীদের অধিকার...

খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য আয়োজিত রাষ্ট্র...

ফরিদপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ সমাবেশ

শনিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ ম...

তৈলারদ্বীপ ব্রিজে টোলের নতুন দরপত্র বাতিলের দাবিতে মানববন্ধন

বাঁশখালী-আনোয়ারা সংযোগস্থলের তৈলারদ্বীপ ব্রিজে পুনরায় টোল আদায়ের লক্ষ...

লামায় গভীর রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে মাতামুহুরী নদী থেকে...

রোদে ফাঁকা রাজধানী, থমকে গেছে রিকশার চাকা

রাজধানীর যে সড়কগুলোতে সাধারণ দিনে যানজটের কারণে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিত...

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্পিকারের বৈঠক

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত...

জেলেদের গভীর সাগরে না যাওয়ার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়ার আশঙ্কায়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা