জাতীয়

এইচএসসির বাংলা, আরবি ও ইংরেজি পরীক্ষায় ১৭ শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় দিনের এইচএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সারা দেশে ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দেশের ১১টি শিক্ষা বোর্ডে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ২৭ হাজার ৩২৭ জন শিক্ষার্থী।

শনিবার (৪ জুলাই) ৯টি সাধারণ বোর্ডে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, মাদ্রাসা বোর্ডে আলিমের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য এবং কারিগরি বোর্ডে এইচএসসি ইংরেজি-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, বিদেশের আটটি কেন্দ্র বাদে দেশের ২ হাজার ৬৯১টি কেন্দ্রে আজ সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, সারাদেশে মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে আজ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৩০ হাজার ৮০৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ৩ হাজার ৪৭৯ জন।

বহিষ্কার হওয়া ১৭ জন শিক্ষার্থীর মধ্যে মাদ্রাসা বোর্ডে সর্বোচ্চ ৭ জন, কারিগরি বোর্ডে ৩ জন এবং সাধারণ ৯টি বোর্ডে ৭ জন পরীক্ষার্থী রয়েছেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উন্মুক্ত থাকবে জলাশয়, নিশ্চিত হবে জেলেদের অধিকার

হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং প্রকৃত মৎস্যজীবীদের অধিকার...

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জে...

খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য আয়োজিত রাষ্ট্র...

খামেনির দাফন ঘিরে যেসব শঙ্কায় ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতু...

তৃণমূল প্রধান কার্যালয় দখল করল বিদ্রোহীরা

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কার দখলে থাকবে, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়...

রেলের রূপান্তরে নতুন পরিকল্পনা, কী থাকছে তাতে?

টিকিট কেটেও ট্রেনের ভেতরে দাঁড়িয়ে গন্তব্যে যাওয়া কিংবা এসি কোচে বসে থাকা যাত...

যৌতুক প্রথার বিরুদ্ধে যুবসমাজকে ঢাল হয়ে দাঁড়াতে হবে: ত্রাণমন্ত্রী

লালমনিরহাটে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে এক মঞ্চে সাত জোড়া তরুণ-তরুণীর বিয়ে স...

আম্রপালির মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও

মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে ঊর্ধ্বমুখী দাম। সরবরাহ কমে আসায়...

এইচএসসির বাংলা, আরবি ও ইংরেজি পরীক্ষায় ১৭ শিক্ষার্থী বহিষ্কার

দ্বিতীয় দিনের এইচএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সারা দে...

দুর্নীতি করলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তে ‘নরসিংদী ডায়াবেটি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা