শনিবার (৪জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা যুব ভবনের সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন প্রকল্পের প্রকল্প পরিচালক কাজী মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খান মো. নাইম।
কর্মশালায় জানানো হয় আর্ন প্রকল্পের মাধ্যমে উপজেলা পর্যায়ে তৃণমুলে অব্যবহৃত সম্পদ(বেকার যুবদের) প্রশিক্ষণ প্রদান করা হবে।
১ মাস থেকে তিন মাস পর্যন্ত বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে বেকার যুবরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন।
প্রশিক্ষণ শেষে ১০লাখ টাকার ঋণ গ্রহণেরও সুযোগ থাকছে যুবদের।
যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক দিলগির আলম এতে সভাপত্বি করেন। যুব উন্নয়ন অধিদপ্তরের ‘আর্থ’ প্রকল্পটি নীলফামারীতে ব্র্যাকের তত্বাবধানে বাস্তবায়িত হবে।
সরকারী কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধি, উদ্যোক্তা, ধর্মীয় নেতা, ব্যবসায়ী প্রতিনিধিসহ ৩০জন এতে অংশ নেন।
আমার বাঙলা/ রাব্বি