খেলা

মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রথম বিশ্বকাপ খেলতে এসে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দের জন্য এটি কেবল একটি অর্জন নয়, বরং এক অবিশ্বাস্য রূপকথা। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে দারুণ লড়াই করে নকআউট পর্বে ওঠা আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি এখন বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত নাম।

তবে সেই রূপকথার পর এবার তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ। ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। মাঠের এই অসম লড়াইয়ের আগে অবশ্য আলোচনার কেন্দ্রে লিওনেল মেসিকে ঘিরে কেপ ভার্দের অকৃত্রিম ভালোবাসা। দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস ঘোষণা দিয়েছেন, আর্জেন্টাইন মহাতারকাকে কেপ ভার্দে জাতীয় দলের ১০ নম্বর জার্সি উপহার দিতে চান তিনি।

আর্জেন্টিনার রেডিও স্টেশন রেডিও সুপার দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে নেভেস বলেন, 'বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে মেসিকে সম্মান জানাতে জাতীয় দলের পক্ষ থেকে তার জন্য ১০ নম্বর জার্সি নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।'

মেসির প্রতি নিজের মুগ্ধতার কথাও লুকাননি কেপ ভার্দের প্রেসিডেন্ট। তিনি বলেন, 'মেসি একজন মহান অনুপ্রেরণা। কেপ ভার্দেতে তিনি অত্যন্ত সম্মানিত একজন ফুটবলার। আমাদের অনেক মানুষের কাছে তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। তিনি ফুটবলের শ্রেষ্ঠত্ব, নিখুঁত রূপ এবং বিশ্ব ফুটবলের সেরা প্রতিচ্ছবি।'

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

আজ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন শনি...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মন্ত্রী হিসেবে আশরাফ উদ্দিন বকুলকে চান নেতাকর্মীরা

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্...

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার পোস্টের নিচে মন্তব্য ক...

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্বে ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্...

মন খারাপ হলে চোখ কাঁদে কেন?

কখনো কি এমন হয়েছে, সামান্য কোনো ঘটনায় হঠাৎ চোখে পানি চলে এসেছে? পরে হয়তো বুঝে...

নীলফামারীতে প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ

নীলফামারীর ডোমারে প্রি-পেইড মিটার পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর...

চাঁদা না দেওয়ায় মাছ ছিনতাই, বাবা-ছেলেসহ ৩ জনকে মারধর

সাভারের আশুলিয়ায় কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের (ডেইরি ফার্ম) ভেতরে বহির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা