খেলা

জার্মানিকে হারানোর উচ্ছ্বাসে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল-আর্জেন্টিনাকে হারানোর প্রেরণা নিয়েই জার্মানির বিপক্ষে নেমেছিল লাতিন দেশ প্যারাগুয়ে। ‘আন্ডারডগ’ হিসেবে ম্যাচ মুখোমুখি হলেও, ম্যাচের জয়ের আত্মবিশ্বাস ছিল দলটির কোচের কণ্ঠে। তার শিষ্যরা সেই কথার বাস্তবায়ন করেছে। ১-১ সমতার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করেছে প্যারাগুয়ে।

ঐতিহাসিক এই জয়ের পর প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা আজ (মঙ্গলবার) সারা দেশে জাতীয় ছুটি ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ‘জার্মানির বিপক্ষে প্যারাগুয়ে জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক জয়ের স্বীকৃতিস্বরূপ ৩০ জুনকে অনুমোদিত জাতীয় ছুটি ঘোষণা করা হলো। প্যারাগুয়ে গোলরক্ষক ওরল্যান্ডো গিল যদিও প্রতিপক্ষ তারকাদের দেখেই মুগ্ধ ছিলেন ম্যাচটিতে। আন্ডারডগ বাস্তবতা মেনে নিলেও জার্মানিকে হারিয়ে আত্মবিশ্বাসটা বেড়ে গেছে তার, ‘এটা দেখিয়ে দিয়েছে খুব দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়। এটি প্রমাণ করে যে প্যারাগুয়ে বড় কিছু অর্জন করতে সক্ষম। এই সুযোগটা আসবেই, শুধু সময়ের অপেক্ষা ছিল।’

ম্যাচটিতে জার্মানি বল দখলে রেখেছিল প্যারাগুয়ের দ্বিগুণেরও বেশি সময়, আর গোলের লক্ষ্যে তারা শট নিয়েছিল ২১টি, যেখানে প্যারাগুয়ের ছিল মাত্র ৭টি। প্যারাগুয়ে গোলরক্ষক গিল ভয়াবহ অভিজ্ঞতা জানালেন এভাবে, ‘এটা যেন একটা ভৌতিক সিনেমার মতো ছিল। জার্মান খেলোয়াড়রা সব জায়গা থেকে হঠাৎ হাজির হচ্ছিল। এখনও আমি বিশ্বাস করতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘(ম্যানুয়েল) নয়্যার একজন বিশ্বমানের গোলরক্ষক। আমি তার সঙ্গে শুটআউটে অংশ নিয়েছি, সেও একটি পেনাল্টি ঠেকিয়েছে। তার মতো একজন আদর্শ খেলোয়াড়ের প্রতি আমার শুধু সম্মানই আছে। এখন ঠান্ডা মাথায় বসে আমরা কী অর্জন করেছি, তা বিশ্লেষণ করব। আমরা ১২০তম মিনিট পর্যন্ত টিকে থাকতে পেরেছি, আর শুটআউটে ভাগ্যও আমাদের পাশে ছিল।’

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

আজ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন শনি...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মন্ত্রী হিসেবে আশরাফ উদ্দিন বকুলকে চান নেতাকর্মীরা

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার পোস্টের নিচে মন্তব্য ক...

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্বে ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্...

মন খারাপ হলে চোখ কাঁদে কেন?

কখনো কি এমন হয়েছে, সামান্য কোনো ঘটনায় হঠাৎ চোখে পানি চলে এসেছে? পরে হয়তো বুঝে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা