খেলা

জিম্বাবুয়ের কাছে হেরে টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

ক্রীড়া ডেস্ক

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারের ফলে টেস্ট র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসসেরা অবস্থান ৭ থেকে এক ধাপ পিছিয়ে ৮ নম্বরে নেমে গেছে তারা।

হারারে টেস্টে দুই ইনিংসের কোনোটিতেই বাংলাদেশের রান দুশো পেরোয়নি। প্রথম ইনিংসে ১৪০ করার পর দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে যায় ১৮৫ রানে। জিম্বাবুয়ে নিজেদের একমাত্র ইনিংসে করে ৪১০ রান। বাংলাদেশ ম্যাচটি হারে ইনিংস ও ৮৫ রান ব্যবধানে। এর ফলে টাইগারদের রেটিং ৫ কমেছে।


বাংলাদেশের অবনতি হওয়ায় উন্নতি হয়েছে পাকিস্তানের। আগের মতো ৭৫ রেটিং নিয়ে তারা একধাপ এগিয়েছে। এই পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ গত মে’তে নিজেদের সেরা অবস্থান ৭-এ উঠেছিল।

মিরপুর ও সিলেটে টানা দুই টেস্টে দাপুটে জয়ের ফলে বাংলাদেশের উন্নতি হয় দুই ধাপ। ১৫ রেটিং বাড়ায় ৭৮ রেটিং নিয়ে তারা পেছনে ফেলে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে। ওয়েস্ট ইন্ডিজ এখনও বাংলাদেশের নিচেই, তাদের নামের পাশে রেটিং ৬৮।


র‌্যাঙ্কিংয়ে আর কোনো পরিবর্তন নেই। ১৩১ রেটিং নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং ১১৯। এরপর রয়েছে ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ১৭ রেটিং নিয়ে সবার নিচে অবস্থান করছে জিম্বাবুয়ে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

২০২৪ সাল থেকে বিশেষ পুনঃতফসিল নীতির আওতায় নিয়মিত করা অধিকাংশ ঋণ আবারও খেলাপি...

নতুন করারোপ ছাড়াই মদন পৌরসভার ৩৫ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা

নেত্রকোণার মদন পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নত...

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের বর্ষ পরিক্রমার উদ্বোধন

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের ১৮ টি শাখার সম্মিলিত বর্ষ পরিক্রমার আনুষ্ঠানিক...

ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ 

ঢাকার সড়কে দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সেই উদ্যোগ...

অ্যাডহক বার কাউন্সিল গঠন, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল কাজল 

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে চেয়ারম্যান করে এক বছরে...

উলিপুরে বসতভিটার পাশে গভীর গর্ত করে মাটি কাটার অভিযোগ, ধসের শঙ্কা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারী ফকিরপাড়া এ...

সারা দেশে গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের গৃহীত কর্মসূচ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে যা ঘটে

টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকা সুস্থ জীবনযাপনের প্রবণতা হিসেবে আবির্ভূত হয়েছে। ব...

আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন এমপি ড. ইলিয়াস মোল্লা

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১২টায় উপজেলার যোগিবরাট ভেণ্নাতলা বাজার...

এলপি গ্যাসের দাম কমলো

বৃহস্পতিবার (২ জুলাই) নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা