বিনোদন

ক্ষমা চাইলেন আমিরের বিরুদ্ধে অবৈধ সন্তানের অভিযোগ আনা ফয়জল

বিনোদন ডেস্ক

২০২৫ সাল থেকেই চর্চার শিরোনামে ছিলেন ফয়জল খান। বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে যদিও মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ভাই বলেই তিনি পরিচিত। তবে বছরখানেক ধরে সংবাদমাধ্যমের কাছে সুপারস্টার দাদার বিরুদ্ধে একাধিকবার বিষোদগার করেছেন ফয়জল খান। ভাই আমিরের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনে ক্ষোভ উগরে দিয়েছিলেন এ অভিনেতা। কখনো পরিবারের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ এনেছেন ফয়জল, তো কখনো বা আবার আমিরের বিবাহবহির্ভূত সম্পর্ক এবং অবৈধ সন্তানের দাবি করেছেন তিনি।

যদিও ভাইয়ের কথায় কোনো দিন খুব একটা আমল দেননি ‘মিস্টার পারফেকশনিস্ট’। তবে এবার ভ্রাতৃকোন্দল নিয়ে মুখ খুলে আবার চর্চার শিরোনামে এলেন ফয়জল খান।

চলতি মাসেই তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান। এমন পরিস্থিতির প্রাক্কালে ভাই ফয়জল খান স্বীকার করে নিলেন যে, এযাবৎকাল দাদা ও পরিবারের বিরুদ্ধে বিষোদগার করা তার ভুল হয়েছে।

এর আগে ২০২৫ সালের আগস্ট মাসে সংবাদ সম্মেলন করে নিজের পরিবারের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছিলেন ফয়জল খান। সেই সময়েই পালটা বিবৃতি জারি করে আমির খানের পরিবারের তরফে জানানো হয়, ফয়জলের দাবি ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও ভীষণ কষ্টদায়ক…

এক বছর বাদে নিজের ভুল বুঝতে পেরে এবার মুখ খুললেন ফয়জল খান। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আমার পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী। সবার প্রথমে আমার মা। তারপর দিদি নিখাতের কাছে ক্ষমা চাইব। আমিরের কাছেও ক্ষমা চাইছি। রাগে-দুঃখে পরিবারের সম্পর্কে প্রকাশ্যে অনেক খারাপ মন্তব্য করে ফেলেছি— যেগুলো বলা উচিত ছিল না।

তিনি বলেন, আমার উচিত ছিল পরিবারের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে বিষয়গুলো মিটিয়ে নেওয়া। তবে আমি কারও থেকে কোনো ব্যাখ্যা আর চাই না। শুধু আমার পরিবারের সঙ্গে সম্পর্ক ঠিক হোক— এটুকুই চাইব। একটু শান্তি চাই এখন। আসলে কুরআন পড়েই আমার চিন্তাধারা বদলেছে।

উল্লেখ্য, চলতি মাসেই তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান। পরিবার ও কাছের বন্ধুদের সাক্ষী রেখে সই-স্বাক্ষরের মাধ্যমেই গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবেন মিস্টার পারফেকশনিস্ট।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত

বাংলাদেশে আসার জন্য প্রস্তুত অবস্থায় আছে ২০টি ভারতীয় রেলকোচ। চলতি জুল...

মিল্কভিটায় আর্থিক দুর্নীতির সিন্ডিকেট !

দেশের অন্যতম শীর্ষ সমবায় প্রতিষ্ঠান ‘বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায়...

শক্তিশালী অর্থনীতি গড়তে গভীর পুঁজিবাজারের ওপর জোর গভর্নরের

সোমবার (২৯ ‍জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চট্টগ্রাম স্টক এক্সচে...

মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

প্রথম বিশ্বকাপ খেলতে এসে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দের জন্য এট...

কাল থেকে সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

মঙ্গলবার (৩০ জুন) অর্থ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারি অর্থ তাৎক্ষণি...

সালমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৩ জুলাই

বিদেশি প্রতিষ্ঠানে পণ্য রফতানির আড়ালে প্রায় সাড়ে ২৮ লাখ মার্কিন ডলার পাচারের...

সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামাল...

সাবেক আইজিপি দুর্নীতির মামলায় আরও ৬ জনের সাক্ষ্য

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুর...

নতুন করারোপ ছাড়াই মদন পৌরসভার ৩৫ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা

নেত্রকোণার মদন পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নত...

আজ থেকে ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার আনসার সদস্য মোতায়েন

দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সমজাতীয় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা