জাতীয়

রোদে ফাঁকা রাজধানী, থমকে গেছে রিকশার চাকা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যে সড়কগুলোতে সাধারণ দিনে যানজটের কারণে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতেই ঘণ্টার পর ঘণ্টা লেগে যায়, শনিবার (৪ জুলাই) দুপুরে সেসব সড়কের চিত্র ছিল একেবারেই ভিন্ন। দক্ষিণখানের আশকোনা থেকে বিশ্বরোড, খিলক্ষেত, কাওলা, নীলা মার্কেট, কুড়িল বিশ্বরোড, উত্তরা, বিমানবন্দর সড়ক– সবখানেই মানুষের চলাচল ছিল তুলনামূলক কম।

স্তায় রিকশা আছে, কিন্তু যাত্রী নেই। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না ভাড়া।

অথচ প্রতিদিনের মতো গ্যারেজের জমা, খাবারের খরচ আর সংসারের দায় তো কমছে না।

দক্ষিণখানের কাওলা জামতলা মসজিদসংলগ্ন এলাকায় ভাড়া থাকেন রিকশাচালক শান্ত।

প্রতিদিন ভোরে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হন। রাত ৮টা পর্যন্ত চালিয়ে গ্যারেজ মালিককে ৫০০ টাকা জমা দেন।

শনিবার বিকেলে কথা হলে তিনি বলেন, সকালের রোদের তাপে মানুষ ঘর থেকে বের হয়নি। তাই যাত্রীও পাইনি। দুপুর পর্যন্ত মাত্র ৬০ টাকা ভাড়া হয়েছে। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ২৫০ থেকে ৩০০ টাকার বেশি আয় হয়নি। এক বছর ধরে রিকশা চালাই, কিন্তু গতকাল আর আজকের মতো এমন খারাপ অবস্থা আগে দেখিনি।

সরেজমিনে আশকোনা থেকে কাওলা, খিলক্ষেত ও কুড়িল বিশ্বরোড পর্যন্ত এলাকা ঘুরে দেখা যায়, অন্য দিনের তুলনায় যানবাহন ও মানুষের উপস্থিতি অনেক কম। বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রী কম, ফুটপাতের দোকানগুলোতেও ক্রেতার আনাগোনা নেই বললেই চলে।

এদিকে নীলা মার্কেট এলাকায় একের পর এক রিকশা দীর্ঘসময় দাঁড়িয়ে থাকলেও যাত্রী তেমন ছিল না। কেউ ছাতা টানিয়ে বসে আছেন, কেউ গাছের ছায়ায় রিকশা রেখে বিশ্রাম নিচ্ছেন। অনেকের মুখেই একই কথা, ‘আজ মানুষ বের হয়নি।’

উত্তরার আজমপুর, হাউজ বিল্ডিং, আবদুল্লাহপুর, বিমানবন্দর গোলচত্বর ও কুড়িল এলাকায়ও একই চিত্র দেখা যায়। সাধারণত দুপুরেও যেখানে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ক্রেতাদের ভিড় থাকে, সেখানে এ দিন চলাচল ছিল অনেকটাই কম।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদে...

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আইসিসির দুই কর্মকর্তা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির কর্মক...

ঢাকার ৮ জোনে চলবে অটোরিকশা

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন পরিকল্পন...

যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ অবসান চায় ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকার পররাষ্ট্রনীতিতে প্রতি...

গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলায় নিহত ৬

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) গাজা সিটির বন্দরে বাস্তু...

বঙ্গভবন: মেজর হাফিজের শেষ; মির্জা ফখরুলের শুরু

বঙ্গভবনে নিজের শেষ কর্মদিবস সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্র...

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’ সেশন

তরুণদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্য...

কমিউনিটি ব্যাংক-নগদ অংশীদারিত্বে নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে...

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দীর্ঘ অপেক্ষার পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো বাংল...

শেষ সময়ে জমজমাট নীলফামারী চেম্বার নির্বাচন

শেষ সময়ে জমে উঠেছে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা