ছবি: নিজেস্ব
শিক্ষা

ফেনীর দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বৃত্তি পরীক্ষায় ব্যতিক্রমী অংশগ্রহণ

ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষায় অংশ নেয় এক হাজারেরও বেশি শিক্ষার্থী। শনিবার (১৫ নভেম্বর) সকালে দাগনভূঞা আতাতুর্ক সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

এ সময় বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন;-
ফেনী-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন সাঈদ, দাগনভূঞা উপজেলা শিক্ষা অফিসার মো. ইসমাইল হোসেন, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা আমির গাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটওয়ারী, ৬নং ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইসলাম হোসেন (কেরানি), সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম. এ. তাহের পণ্ডিত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুহিন, স্কুল পর্যবেক্ষক- নিউজ২৪ জেলা প্রতিনিধি ইয়াছিন সুমন, দৈনিক কালোবেলা জেলা প্রতিনিধি মিজানুর রহমান, কলকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মোহনা টিভির জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর আলম, বাজার ব্যবসায়ী কমিটির উপদেষ্টা মো. ইসমাইলসহ আরও অনেকে।

পরীক্ষা নিয়ন্ত্রক মিজানুর রহমান বলেন, “প্রথমবারের মতো এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীরা মেধা উন্নয়নে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমি আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।”

পরিদর্শন শেষে ফেনী-৩ আসনের জামায়াত-মনোনীত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক বলেন, “কোমলমতি শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এমন আয়োজন করায় আমি ব্যক্তিগতভাবে আনন্দিত। এ জন্য তাদের ধন্যবাদ জানাই। পাশাপাশি শিক্ষার্থীদের মায়েদেরও বিশেষ ধন্যবাদ জানাই, যারা বাবার দায়িত্ব পালন করে সন্তানদের পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছেন।”

উপজেলা চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন সাঈদ বলেন, “বৃত্তি পরীক্ষা প্রতিযোগিতামূলক হলেও এত শিক্ষার্থীর অংশগ্রহণ আমাকে খুবই আনন্দ দিয়েছে। শিক্ষার মাধ্যমেই জাতি গঠন হয়, আর মেধার বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করি।”

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেনাপ্রধানের হাতে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত!

রাজধানীর উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শাকিবুল ইসলাম শাকিব ও রবিউল ইসলাম...

পাটওয়ারী: নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে জয়পুরহাটে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা&rsq...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধি নিয়ে বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

বন্যায় ৫৮ মৃত্যু, বিপাকে ১২ লাখ মানুষ

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃ...

বেনজীর-হাদীকে ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলা...

চেক ডিজঅনার মামলা: জামিনে সালমান এফ রহমান

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বন্যার পানি নামছে, ফুটে উঠছে ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিহ্ন

কক্সবাজারে গত টানা আটদিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামা শুরু করেছে। গত মঙ্গল...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা