শিক্ষা

তীব্র শিক্ষক সংকটে লক্ষ্মীপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহ

লক্ষ্মীপুর প্রতিনিধি

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: তীব্র শিক্ষক সংকটের কারণে লক্ষ্মীপুরের মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান কমে যাচ্ছে দিন দিন। সরকারি ও আধা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মূল সমস্যা শিক্ষক সংকট। এতে মানসম্মত শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। বিষয়ভিত্তিক শিক্ষক সংকট থাকায় এক বিষয়ের শিক্ষক নিচ্ছেন অন্য বিষয়ের ক্লাস। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষাকার্যক্রম। হুমকির মুখে পড়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষা অফিস সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলাতে মোট সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ৬ টি ও আধা সরকারি ১৬৮টি। প্রায় প্রতিটি প্রতিষ্ঠানেই শিক্ষক সংকট রয়েছে।

বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান, শিক্ষক শূন্যতার কারণে আমাদের বিদ্যালয়ে ক্লাস নিয়মিতভাবে হচ্ছেনা। বিশেষ করে গণিত, ইংরেজি, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষক সংকট সবচেয়ে বেশি।যার ফলে এক বিষয়ের শিক্ষক অন্য বিষয় নিতে বাধ্য হচ্ছেন এতে করে আমরা পড়াগুলো বুঝতে পারি না।আমরা চাই অতি দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে আমাদের সমস্যাটি সমাধান করা হোক।

শিক্ষকরা বলেন,পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের সঠিকভাবে পড়ানো কঠিন হয়ে পড়েছে। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় তাদের লেখাপড়ার মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি আমাদেরও অতিরিক্ত ক্লাস নিতে সমস্যায় পড়তে হচ্ছে। তাই দ্রুত নতুন শিক্ষক নিয়োগ দিয়ে এই সংকট সমাধান করা জরুরি।

চৌমুহনী এস.এ কলেজের সাবেক অধ্যক্ষ জেড.এম ফারুকী আমার বাঙলাকে বলেন , বর্তমানে সরকারি বিদ্যালয় গুলোর তুলনায় বেসরকারি প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার মান ভালো। কারণ সেখানে বিষয় ভিত্তিক শিক্ষকরা থাকে, সরকারি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর না হলে আগামী প্রজন্মের শিক্ষার মান আরও নিচে নেমে যাবে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক যদি শিক্ষক নিয়োগের বিষয়ে তৎপরতা দেখায় আশা করি এই সমস্যা সমাধান হবে।

জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র বলেন, লক্ষ্মীপুরে কিছুদিন পূর্বে এনটিআরসি'র মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এতে অনেক শিক্ষক যোগদান না করায় আবার শিক্ষক সংকট দেখা দিয়েছে। সেটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রানালয়ে যথাসময়ে তথ্য প্রদান করেছি তারা বলেছে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সম...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর তুরাগের নলভোগ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হাসান আলী (৪৮) নামে এক ব্য...

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

বগুড়ার শাজাহানপুরে ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে একটি...

‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’

গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক...

ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ শিক্ষার্থ...

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গেটস ফ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা