ছবি: আমার বাঙলা
শিক্ষা
সাত কলেজের প্রস্তাবিত কাঠামো

নারী উচ্চশিক্ষা সংকোচনে ইডেন কলেজের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়ন হলে নারীদের উচ্চশিক্ষা মারাত্মকভাবে ব্যাহত হবে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইডেন মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। একই সঙ্গে তাঁদের আশঙ্কা, এই পদক্ষেপ সংবিধানের সমান সুযোগের নিশ্চয়তা লঙ্ঘন করবে।

শনিবার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ উদ্বেগ তুলে ধরেন।

ইডেন মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, এটি বাস্তবায়ন হলে শিক্ষার বাণিজ্যিকীকরণ বাড়াবে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদ বিলুপ্তির হলে বিশাল সুযোগ থেকে বঞ্চিত হবে বলেও উল্লেখ করেন তারা। একই সঙ্গে ইডেন কলেজসহ সাত কলেজের ঐতিহ্য ও স্বতন্ত্র মর্যাদা রক্ষায় সাবেক ছাত্রীরা সাতটি সুপারিশ তুলে ধরেন।

তারা সুপারিশে উল্লেখ করে বলেন, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা কলেজ দীর্ঘকাল ধরে নারী শিক্ষার অগ্রযাত্রায় অবিস্মরণীয় ভূমিকা রাখছে। বিশেষত ধর্মপ্রাণ, নিম্ন আয়ের পরিবারের নারী শিক্ষার্থীদের জন্য এগুলো নিরাপদ, সাশ্রয়ী ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। কিন্তু প্রস্তাবিত খসড়া অধ্যাদেশে ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজে সহশিক্ষা কর্যক্রমের প্রস্তাব দেওয়া হয়েছে যা নারীশিক্ষার নিরাপত্তা ও স্বাধীনতা পরিপন্থি।

প্রস্তাবিত সংকোচন কার্যকর হলে রাজধানীতে নারীদের উচ্চশিক্ষা মারাত্মকভাবে ব্যাহত হবে এবং সংবিধান প্রদত্ত সমান অধিকার লঙ্ঘিত হবে।
তাছাড়া নতুন বিশ্বাবিদ্যালয় হলে বিসিএস সাধারণ শিক্ষার ১৪০০ এর বেশি পদ বিলুপ্ত হবে যা শিক্ষা ক্যাডার পদপ্রার্থীদের বিশাল সুযোগ থেকে বঞ্চিত করবে।

সংবাদ সম্মেলনে সাত কলেজকে কলিজিয়েট বা অধিভুক্তমূলক কাঠামোর আওতায় রাখা এবং প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটিকে পৃথক ক্যাম্পাসে স্থাপন করে সাত কলেজসহ অন্য আরো শতবর্ষী কলেজকে অন্তর্ভুক্ত করাসহ সাতটি সুপারিশ করে ইডেন কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইডেন মহিলা কলেজর সাবেক ভিপি হেলেন জেরিন খান, প্রাণী বিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক নিশরাত বেগম, সাবেক ছাত্রী খন্দকার ফারহানা ইয়াসমীন, অধ্যাপক সৈয়দা সুলতানা সালমা, রোকন সিদ্দীকী, ইসরাত জাহান পান্না, ফাহিমা আক্তার মুকুল, রাজিয়া সুলতানা, উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক নাহিদ মনসুর।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা