ছবি: সংগৃহীত
শিক্ষা

তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু

আমার বাঙলা ডেস্ক

বেতন বৃদ্ধি ও পদোন্নতি–সংক্রান্ত দশম গ্রেডসহ তিন দফা দাবিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন। ফলে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষকেরা একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন।
পূর্বঘোষণা অনুযায়ী রবিবার (৯ নভেম্বর) সকাল থেকেই ৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

এর আগের দিন শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ কর্মবিরতির ঘোষণা দেন।

শনিবার সকাল থেকে সহকারী শিক্ষকরা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। দুপুরের পর ‘কলম বিসর্জন’ কর্মসূচি পালনের উদ্দেশ্যে শাহবাগের দিকে পদযাত্রা করলে তারা পুলিশের বাধার মুখে পড়েন। ব্যারিকেড অতিক্রমের চেষ্টাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। শিক্ষক নেতাদের দাবি, এ ঘটনায় শতাধিক শিক্ষক আহত হয়েছেন।

ঘটনাস্থলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করলে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, টিএসসি ও মেডিকেল কলেজের আশপাশে অবস্থান নেন। আহতদের অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজন শিক্ষক নেতাকে পুলিশ হেফাজতে নেওয়ার অভিযোগও উঠেছে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক শামসুদ্দিন মাসুদ অভিযোগ করে বলেন, “বিনা উসকানিতে পুলিশ আমাদের ওপর হামলা করেছে। আলোচনা বহুবার হয়েছে, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। এবার প্রজ্ঞাপন ছাড়া আমরা ঘরে ফিরব না।”

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন–লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপিও বলেন, “দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান অব্যাহত থাকবে।”

শিক্ষকদের তিনটি প্রধান দাবি হলো—

১) সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন–ভাতা প্রদান

২) ১০ ও ১৬ বছর চাকরির পর উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা

৩) শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান

চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এই আন্দোলন পরিচালনা করছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সম...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’

গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক...

ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ শিক্ষার্থ...

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গেটস ফ...

ফুটেজ দেখে সেই কিশোরকে গ্রেপ্তার করল পুলিশ

রাজধানীর বারিধারায় প্রাইভেটকারের চাপায় ফুটপাতে বসে বিশ্রামরত নির্মাণশ্রমিকের...

এবার আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলবেন তাসকিন

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে নিবন্ধন করেছেন বাংলাদেশে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা