ছবি: সংগৃহীত
জাতীয়
গণশিক্ষা উপদেষ্টা

সহকারী শিক্ষকদের একবারে দশম গ্রেডে উন্নীতকরণের দাবি অযৌক্তিক

আমার বাঙলা ডেস্ক

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত হওয়ার দাবি বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার (৮ নভেম্বর) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে অংশীজনের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক বিধান রঞ্জন রায় বলেন, “সহকারী শিক্ষকদের একবারে ১৩ থেকে ১০ম গ্রেডে নিয়ে আসার কোনো যৌক্তিকতা নেই। সাধারণ শিক্ষকদের সংখ্যা অনেক বেশি—এটি প্রশাসনিকভাবে সম্ভব নয়। আমরা চাই, তারা যেন ১১তম গ্রেডে উন্নীত হতে পারেন, সেই দিকেই কাজ চলছে।”

তিনি আরও বলেন, “পদোন্নতির ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী শতভাগ নয়, ৮০ শতাংশ পদোন্নতি এবং ২০ শতাংশ নতুন নিয়োগ রাখার নির্দেশনা দেওয়া আছে।”

এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, “বর্তমান পরিস্থিতিতে আন্দোলনের পরিবর্তে গঠনমূলক আলোচনাই সমাধানের পথ। সরকার শিক্ষকদের দাবি শুনছে এবং বাস্তবতার আলোকে তা বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে।”

সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের নৈতিকতা, সহশিক্ষা কার্যক্রম এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ে নানা দিকনির্দেশনা প্রদান করা হয়। মন্ত্রণালয়, বিভাগীয় প্রশাসন ও জেলা শিক্ষা কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সম...

এশিয়ান গেমসে লিটনের লক্ষ্য ফাইনাল

২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সে...

ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ শিক্ষার্থ...

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গেটস ফ...

ফুটেজ দেখে সেই কিশোরকে গ্রেপ্তার করল পুলিশ

রাজধানীর বারিধারায় প্রাইভেটকারের চাপায় ফুটপাতে বসে বিশ্রামরত নির্মাণশ্রমিকের...

এবার আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলবেন তাসকিন

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে নিবন্ধন করেছেন বাংলাদেশে...

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা