শিক্ষা

অলিম্পিয়াড ও বিতর্ক প্রতিযোগিতার সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ফরহাদ হোসেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে “উপজেলা প্রশাসন অলিম্পিয়াড ও বিতর্ক প্রতিযোগিতা ” এর সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরুষ্কার হিসেবে সাইকেল,ব্যাগ,হুইল চেয়ার ও সেলাই মেশিন পেয়ে মেধাবী শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা উচ্ছাসিত হয়েছে।কৃতজ্ঞতা জানিয়েছে অস্বচ্ছল নারী উদ্যোক্তারা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী এবং নারী উদ্যোক্তা ও প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরন দেয়া হয়।

শিবগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, উপজেলা ব্যাপি ৩০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাস ব্যাপি বির্তক প্রতিযোগীতা শেষে বিজয়ীদের এবং উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত অলিম্পিয়াডে বিজয়ী প্রথম স্থান অধিকারী ৭১ জনকে সাইকেল ও ২৫১ জনকে ব্যাগ বিতরন করা হয়।এছাড়াও সমাজে দু:স্থ অসহায় ২৭ জনকে হুইল চেয়ার এবং দরীদ্র ২২ উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।

সদ্য যোগদানকারী চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান এসব উপহার তুলে দেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়াও তিনি সংষ্কার হওয়া শিল্পকলা একাডেমি ভবন ও টেনিস কমপ্লেক্স ভবনের উব্ধোধন করেন। এ সময় জেলা প্রশাসক পত্নী মাফরুখা বেগম এবং উপজেলা নির্বার্হী অফিসার পত্নী মোসা: আরাফাতে জান্নাত আরবীও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলীর সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমার বাঙলা/আরএ

প্রধান অতিথি মোহাম্মদ সোলায়মান বলেন,“এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও যুক্তিবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষা ও সংস্কৃতিমূলক কার্যক্রমের কোনো বিকল্প নেই। উপজেলা প্রশাসনের এই উদ্যোগ তরুণ প্রজন্মকে ইতিবাচক প্রতিযোগিতার চেতনায় অনুপ্রাণিত করবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে সাইকেল বিতরন কার্যক্রম।সেসাথে প্রশিক্ষণ দেয়ার পর যেসব নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন দেয়া হয়েছে তাদের পর্যবেক্ষনে রাখা হবে।যেন তারা সফল হতে পারেন।

উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী বলেন “অলিম্পিয়াড ও বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের চিন্তা, বিশ্লেষণ ও প্রকাশের দক্ষতা বৃদ্ধি করতে পারে। প্রশাসনের এই আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, এটি ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটি প্ল্যাটফর্ম।”

শিক্ষা, সংস্কৃতি ও নেতৃত্ব বিকাশে উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে অভিভাবক ও শিক্ষকরা একটি প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেনাপ্রধানের হাতে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত!

রাজধানীর উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শাকিবুল ইসলাম শাকিব ও রবিউল ইসলাম...

পাটওয়ারী: নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে জয়পুরহাটে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা&rsq...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধি নিয়ে বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

বন্যায় ৫৮ মৃত্যু, বিপাকে ১২ লাখ মানুষ

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃ...

বেনজীর-হাদীকে ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলা...

চেক ডিজঅনার মামলা: জামিনে সালমান এফ রহমান

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বন্যার পানি নামছে, ফুটে উঠছে ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিহ্ন

কক্সবাজারে গত টানা আটদিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামা শুরু করেছে। গত মঙ্গল...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা