নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আমার বাঙলা ডেস্ক

জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর গত এক বছরে প্রয়াত প্রেস ক্লাবের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন আইয়ুব ভুঁইয়া। একই সঙ্গে এক বছরের আয়-ব্যয়ের হিসাবসংক্রান্ত প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা।

পরবর্তীতে সভাপতি হাসান হাফিজ সভায় উপস্থিত সদস্যদের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদনের ওপর মতামত ও বক্তব্য প্রদানের আহ্বান জানান।

সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদনের ওপর মোট ২৮ জন সদস্য আলোচনায় অংশ নেন। তারা হলেন-

মীর লুৎফুল কবীর সাদী, ডিএম আমিরুল ইসলাম অমর, কাজিম রেজা, আহমেদ করিম, সৈয়দ আলী আসফার, এম. মোশাররফ হোসাইন, এম এ আজিজ, খন্দকার আলমগীর হোসাইন, মনজুরুল ইসলাম, আবদুল আউয়াল ঠাকুর, বাবুল তালুকদার, নূরুল হাসান খান, মোশাররফ হোসেন ইউসুফ, বাছির জামাল, শাহীন হাসনাত, দেলোয়ার হাসান, মো. মোদাব্বের হোসেন, সাঈদুল হোসেন সাহেদ, মুরসালিন নোমানী, বুলবুল আহমেদ, মো. এমরান হোসেন, শান্তা মারিয়া, নাঈম-উল-করিম, খন্দকার হাসনাত করিম, শাহীন চৌধুরী, মুহাম্মদ বাকের হোসাইন, খুরশীদ আলম ও মোহাম্মদ শহিদুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, সৈয়দ আবদাল আহমদ, মোহাম্মদ মোমিন হোসেন, কাদের গনি চৌধুরী, আবদুল হাই শিকদার, মাসুমুর রহমান খলিলী ও এ কে এম মহসীন।

বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে ,ঈদের পর সুবিধাজনক সময়ে নির্বাচন আয়োজন, নতুন সদস্য পদ প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যার সীমা প্রত্যাহার, ভোট প্রদানের জন্য প্রবেশন পিরিয়ড এক বছর থেকে কমিয়ে ছয় মাস নির্ধারণ।

এছাড়া অগঠনতান্ত্রিকভাবে প্রেস ক্লাব দখলের চেষ্টা এবং ক্লাবের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ইতোমধ্যে সদস্যপদ স্থগিত হওয়া ইলিয়াস খান ও সরদার ফরিদ আহমদকে জাতীয় প্রেস ক্লাব থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতি হাসান হাফিজ সদস্যদের উত্থাপিত প্রস্তাবসমূহ গুরুত্ব সহকারে বিবেচনা ও পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেনাপ্রধানের হাতে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত!

রাজধানীর উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শাকিবুল ইসলাম শাকিব ও রবিউল ইসলাম...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধি নিয়ে বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

পাটওয়ারী: নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে জয়পুরহাটে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা&rsq...

বন্যায় ৫৮ মৃত্যু, বিপাকে ১২ লাখ মানুষ

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃ...

বেনজীর-হাদীকে ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলা...

চেক ডিজঅনার মামলা: জামিনে সালমান এফ রহমান

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বন্যার পানি নামছে, ফুটে উঠছে ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিহ্ন

কক্সবাজারে গত টানা আটদিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামা শুরু করেছে। গত মঙ্গল...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা