ছবি: সংগৃহীত
রাজনীতি

প্রতীক ঘোষণার আগেই ‘দাঁড়িপাল্লা’তে ভোট! চট্টগ্রাম-১৫-এ জামায়াত প্রার্থী শোকজ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। প্রতীক বরাদ্দের আগেই প্রকাশ্যে ভোট চাওয়ার ঘটনায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ইলেক্ট্রোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন কমিটি।

বুধবার (১৪ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ রূপন কুমার দাশ এই শোকজ নোটিশ জারি করেন। নোটিশে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় সাতকানিয়া চৌকি আদালতে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, লোহাগাড়ার বড়হাতিয়া এলাকায় আয়োজিত একটি বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠানে জামায়াত প্রার্থীর উপস্থিতিতে স্থানীয় জামায়াতের আমির মো. জসিম উদ্দিন প্রকাশ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

অভিযোগে বলা হয়, ভোটগ্রহণের তারিখের অন্তত তিন সপ্তাহ আগে প্রচারণায় অংশ নেওয়া এবং প্রতীক বরাদ্দের আগেই ভোট চাওয়া সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এ ঘটনায় চট্টগ্রাম-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর সমন্বয়ক আসহাব উদ্দিন গত ১৩ জানুয়ারি ইলেক্ট্রোরাল এনকোয়ারি কমিটির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে কমিটি।

এদিকে, বিষয়টি তদন্তে সহায়তার জন্য সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) নোটিশ পাঠানো হয়েছে। তাঁকে দ্রুত এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বাস্থ্যখাতে বড় সংস্কারের ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, জনগণে...

মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা

ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া ভয়াবহ সামরিক সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আকা...

নজরুল বিশ্ববিদ্যালয়ে হল প্রভোস্টকে কল করায় শিক্ষার্থীর সিট বাতিলের হুমকি

অফিস সময়ের বাইরে আমাকে ফোন করা যাবে না।” অসুস্থ এক শিক্ষার্থীকে হাসপাতা...

ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের নতুন উদ্যোগ  

স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসের সঙ্গে ওমরাহ পালন করতে একটি বিস্তৃত নতুন নির্দেশি...

দক্ষিণ লেবাননেও ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে দক্ষিণ লেবাননের ইকলিম আল-তুফাহ অঞ্চলে আবারও বিম...

ওমরাহ পালনকারীদের জন্য সৌদির নতুন উদ্যোগ

পবিত্র ওমরাহ পালনকারীদের জন্য আরও একটি নতুন উদ্যোগ নিল সৌদি আরব সরকার। তাদের...

ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির...

খামেনির অবস্থান খুঁজে পায় সিআইএ–ইসরাইল

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান এক চর...

হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খ...

খামেনিকে হত্যা করায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন রেজা পাহলভী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা