ছবি: প্রতিনিধি
রাজনীতি

জনগণের কথা বলবে সংসদ, থাকবে না সন্ত্রাস ও তোষামোদ: সালাহউদ্দিন আহমদ

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতের সংসদ হবে জনগণের প্রকৃত কণ্ঠস্বরের প্রতিফলন। সেখানে সন্ত্রাস, অনৈতিকতা কিংবা তোষামোদের কোনো জায়গা থাকবে না।
তিনি বলেন, “আমরা এমন একটি সংসদ গড়তে চাই যেখানে উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে খোলামেলা ও সাহসী আলোচনা হবে। অন্ধ প্রশংসার রাজনীতি নয়, গঠনমূলক সমালোচনাই হবে সংসদের সৌন্দর্য।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, মানুষের কল্যাণ নিশ্চিত করতে কার্যকর ও জনবান্ধব আইন প্রণয়নই দেশকে এগিয়ে নেবে। একটি দায়িত্বশীল সংসদ প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনেও একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের নয়, এটি হবে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার নির্বাচন। শহীদদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই নির্বাচন একটি নতুন অঙ্গীকারের প্রতীক হবে।”
তিনি আরও বলেন, জাতির ভবিষ্যৎ নির্ধারণে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রোববার চকরিয়া পৌরসভা মহিলা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম এবং সাধারণ সম্পাদক এম. মোবারক আলীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বাস্থ্যখাতে বড় সংস্কারের ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, জনগণে...

মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা

ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া ভয়াবহ সামরিক সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আকা...

নজরুল বিশ্ববিদ্যালয়ে হল প্রভোস্টকে কল করায় শিক্ষার্থীর সিট বাতিলের হুমকি

অফিস সময়ের বাইরে আমাকে ফোন করা যাবে না।” অসুস্থ এক শিক্ষার্থীকে হাসপাতা...

দক্ষিণ লেবাননেও ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে দক্ষিণ লেবাননের ইকলিম আল-তুফাহ অঞ্চলে আবারও বিম...

ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের নতুন উদ্যোগ  

স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসের সঙ্গে ওমরাহ পালন করতে একটি বিস্তৃত নতুন নির্দেশি...

ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ...

বন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্বাস্থ্য সেবিকা নিহত

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনগঞ্জ-মদনপুর সড়কের নবীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ...

সৌদি আরবে নতুন করে বিস্ফোরণ

সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এমন খবর দিয়...

যুদ্ধ ও রাজনৈতিক সংকটে উদ্বেগ প্রকাশ করলেন মিজানুর রহমান আজহারী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথভাবে ইরানে হামলা মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্...

পাবনা-গাইবান্ধায় ধর্ষণের পর হত্যার ঘটনায় জামায়াতের নিন্দা

পাবনার ঈশ্বরদী ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা