আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পুলিশের প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে পুলিশের একটি প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৮ জুলাই) লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের বিসকাইলুজ প্রশিক্ষণকেন্দ্রে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় এক কর্মকর্তা একে দুর্ঘটনা বলে অভিহিত করেছেন। খবর এএফপির।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেন, এটা দুঃখজনক যে আমাদের তিনজন সদস্য মারা গেছেন। অন্য কোনো বিভাগের কোনো সদস্য আহত হননি বা কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

বিস্ফোরণের কয়েক ঘন্টা পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লুনা জোর দিয়ে বলেন, স্থানীয় কর্তৃপক্ষ এখনো বিস্ফোরণের কারণ নির্ধারণ করতে পারেনি। তবে এই ঘটনায় সেখানে থাকা লোকজনের জন্য কোনো ধরনের হুমকি নেই বলেও তিনি আশ্বস্ত করেছেন।

রবার্ট লুনা বলেন, বিস্ফোরণের ৩০ মিনিটের মধ্যেই এলএপিডি বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে প্রবেশ করে লোকজনকে নিরাপদে সরিয়ে নিয়েছে। তিনি বলেন, আমাদের বিস্ফোরণের আগের ঘটনা জানতে হবে এবং শুরু থেকেই কী ঘটেছিল তা তদন্ত করতে হবে। এই মুহূর্তে আমাদের কাছে এর বাইরে কোনো তথ্য নেই।

লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগের একটি বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সঙ্গে এফবিআই এবং অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরোর গোয়েন্দা এবং কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

যে এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানকার একজন নির্বাচিত নগর কর্মকর্তা সন্ত্রাসবাদের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এবং এটিকে ‌‘একটি মর্মান্তিক দুর্ঘটনা’ বলে অভিহিত করেছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা