ছবি: সংগৃহীত
সারাদেশ

রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হলো অটোরিকশাচালককে, নীরব দর্শকরা

আমার বাঙলা ডেস্ক

চট্টগ্রাম নগরে প্রকাশ্য রাস্তায় লাঠি দিয়ে পিটিয়ে এক অটোরিকশাচালককে হত্যা করা হয়েছে। ভয়াবহ এই ঘটনার সময় আশপাশে একাধিক মানুষ উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেননি।

বুধবার (২১ জানুয়ারি) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকার মিদ্যাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম খোরশেদ আলম। তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, তিন ব্যক্তি প্রথমে খোরশেদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তাকে ধাক্কা দিতে শুরু করেন এবং পরে লাঠি দিয়ে মারধর করেন। আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লেও নিস্তেজ না হওয়া পর্যন্ত তাকে পেটানো হয়। হামলার পুরো দৃশ্য আশপাশের লোকজন দেখলেও কেউ বাধা দেননি বা সাহায্যে এগিয়ে আসেননি।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সিসিটিভিতে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা চলে যাওয়ার পরও কিছু সময় খোরশেদ রাস্তায় পড়ে ছিলেন। তার মাথা ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ভিডিও বিশ্লেষণ করে হামলায় জড়িতদের মধ্যে মো. হোসেন নামের একজনকে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া আরও একজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটক ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ওসি আরও জানান, নিহত খোরশেদ ও অভিযুক্তদের মধ্যে পূর্ব কোনো শত্রুতা বা বিরোধের তথ্য পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে, মুখের দুর্গন্ধ নিয়ে কথাকাটাকাটির জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ

বিশেষ প্রতিবেদন: একসময় কিশোরদের আড্ডা, গল্প আর খেলাধুলা সীমাবদ্ধ ছিল পাড়া-মহল...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা