জাতীয়

ইরানের ড্রোন হামলায় নিহত সালেহ আহমদের জানাযা সম্পন্ন 

মৌলভীবাজার প্রতিনিধি:

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রবাসী সালেহ আহমদের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে।

সোমবার (৯ই মার্চ) বিকেল ৫টায় বড়লেখা পৌরসভার গাজিটেকা শাহী ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

এর আগে দুপুর ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সালেহ আহমদের মরদেহ এসে পৌঁছায়। সেখানে সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিজে উপস্থিত থেকে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করেন। বিকেল ৩টায় মরদেহ বড়লেখায় নিজ বাড়িতে নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় এলাকাজুড়ে। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী ভিড় জমান।

জানাজা অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, সরকারি তৎপরতায় দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। নিহত সালেহ আহমদের পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। ইতোমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮শে ফেব্রুয়ারি আরব আমিরাতের আজমান প্রদেশে ইফতারের পর জরুরি খাদ্য ও পানীয় সরবরাহের কাজে বের হয়েছিলেন সালেহ আহমদ। ওই সময় ইরান থেকে চালানো ড্রোন হামলার শিকার হন তিনি। আকাশে হঠাৎ উজ্জ্বল আগুনের গোলার মতো বস্তুর বিস্ফোরণে সালেহ আহমদ গুরুতর আহত হন। পুলিশ ও সিভিল ডিফেন্স তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ ১১ বছর পর বড় কোনো ছুটিতে দেশে আসার কথা ছিল সালেহ আহমদের, কিন্তু তার আগেই এক আকস্মিক হামলায় প্রাণ হারালেন এই রেমিট্যান্স যোদ্ধা।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্র...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরণের রদবদল করা হয়েছে। এতে পুলিশের ডিআইজি, অত...

আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোর...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

মার্শাল আর্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসের উশু (মার্শাল আর্ট) ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা