নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর

ফেনী,( দাগনভুঞা ) প্রতিনিধি

দাগনভুঞায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফেনী–৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে, যা সাধারণ মানুষের জীবন, সম্পদ ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। আসন্ন জাতীয় নির্বাচন সফল করতে রাজনৈতিক দলগুলো, নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমকে নিরপেক্ষ অবস্থান বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, গণমাধ্যম জনগণের কণ্ঠস্বর। সমাজের অনিয়ম, অবিচার ও সত্য ঘটনা তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান-কোনো ধরনের চাপ, প্রলোভন বা ভয়ভীতির কাছে নতি স্বীকার না করে পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে নিরপেক্ষ ভূমিকা পালন করতে।

মিন্টু আরও বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ প্রতিবেদনই জনগণকে প্রকৃত তথ্য পৌঁছে দেয় এবং গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সহায়ক। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন ও গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠায় গণমাধ্যমের সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় তিনি বলেন, রাজনৈতিক সহিংসতা ও বিভাজনের রাজনীতি পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের মাধ্যমে নির্বাচনমুখী পরিবেশ গড়ে তুলতে হবে। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনই জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারে এবং দেশকে স্থিতিশীলতার পথে এগিয়ে নিতে সক্ষম।

শেষে তিনি আহ্বান জানান, দেশের স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে হবে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা