ছবি: সংগৃহীত
বিনোদন

ফিতা সবাই কাটে, আমি কাটলেই বলে ফিতা কাটা নায়িকা’

আমার বাঙলা ডেস্ক

বিরতি শেষে নতুন দুই সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢালিউড তারকা অপু বিশ্বাস। বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ ও কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’-এই দুটি নতুন ছবির শুটিং নিয়ে এখন তাঁর দিন কাটছে। ‘সিক্রেট’ ছবিতে তাঁর নায়ক আদর আজাদ এবং ‘দুর্বার’–এ জুটি বাঁধছেন সজলের সঙ্গে। নতুন চরিত্রের জন্য ওজনও কমিয়েছেন এই অভিনেত্রী। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া অপু বিশ্বাসের একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।

নিজের ফেসবুক স্টোরিতে অপু বিশ্বাস লেখেন, ‘ফিতা দেখি সবাই কাটে, আমি কাটি বলে, ফিতা কাটা নায়িকা’, সঙ্গে জুড়ে দেন হাসির ইমোজি। এই পোস্ট প্রকাশের পরপরই তা নিয়ে শুরু হয় নানা জল্পনা। ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের একাংশ অপু বিশ্বাসের এই বক্তব্যের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিতে শুরু করেন। কেউ কেউ মন্তব্যটিকে ইঙ্গিতপূর্ণ ধরে নিয়ে বলছেন, এটি নাকি চিত্রনায়িকা শবনম বুবলীকে উদ্দেশ্য করেই দেওয়া।

উল্লেখ্য, মাঝখানে বেশ কিছুদিন সিনেমার কাজে অপু বিশ্বাসকে নিয়মিত দেখা যায়নি। সে সময় বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের ফটোশুট ও ফিতা কেটে উদ্বোধনের অনুষ্ঠানে তাঁকে উপস্থিত থাকতে দেখা গেছে। এসব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ঘিরে আলোচনা-সমালোচনাও কম হয়নি। তবে অপু বিশ্বাস এসব সমালোচনায় কান না দিয়ে নিজের মতো করেই কাজ চালিয়ে গেছেন।

এদিকে অপু বিশ্বাসের পর আরও কয়েকজন ঢালিউড তারকাকে বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেছে। সেই তালিকায় রয়েছেন শবনম বুবলীও। গতকাল মঙ্গলবার রাতেও একটি প্রতিষ্ঠানের ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। ফলে অপু বিশ্বাসের ফেসবুক স্টোরির মন্তব্যটি বুবলীকে ঘিরেই করা, এমন ব্যাখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ফেসবুক গ্রুপে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বুবলীর ভক্তদের একটি অংশ অপু বিশ্বাসের এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি বলেও জানা গেছে।

এর মধ্যেই হঠাৎ অপু বিশ্বাসের এই ফেসবুক স্টোরি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ব্যস্ত শুটিংয়ের ফাঁকে দেওয়া একটি মন্তব্য কি নিছক রসিকতা, নাকি ইঙ্গিতপূর্ণ বার্তা, তা নিয়ে যেমন চলছে নানা জল্পনা, তেমনি ঢালিউড অঙ্গনে আবার আলোচনায় উঠে এসেছে দুই নায়িকার সম্পর্কের সমীকরণ।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা