আন্তর্জাতিক

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী পদে ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম সুপারিশ জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেশটির বর্তমান অর্থমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম সুপারিশ করেছেন। সোমবার (১৪ জুলাই) এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।

এই প্রস্তাবের মাধ্যমে রাশিয়ার সঙ্গে চলমান দীর্ঘ যুদ্ধের মধ্যে ইউক্রেনের রাজনৈতিক নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় জানান, “আমি সরকার পরিচালনার জন্য ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম মনোনয়ন দিয়েছি। আশা করছি, খুব শিগগিরই নতুন সরকারের কর্মপরিকল্পনা দেখতে পাব।” তিনি বলেন, এ পরিবর্তন কার্যনির্বাহী শাখায় নতুন গতিশীলতা আনবে।

জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, তিনি ও সিভিরিদেঙ্কো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক সহায়তা সম্প্রসারণ এবং স্থানীয় অস্ত্র উৎপাদন বাড়ানোর বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

৩৯ বছর বয়সী সিভিরিদেঙ্কো চলতি বছর বিরল খনিজসম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের সময় আন্তর্জাতিক আলোচনায় আসেন। ওই সময়ে ইউক্রেন-যুক্তরাষ্ট্র সম্পর্ক কিছুটা সংকটে পড়েছিল।

বর্তমানে প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল, যিনি ২০২০ সাল থেকে দায়িত্বে আছেন, সিভিরিদেঙ্কোর মনোনয়ন অনুমোদিত হলে পদত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে।

সিভিরিদেঙ্কোর সাবেক সহকর্মী ও ইউক্রেনের প্রাক্তন অর্থমন্ত্রী তিমোফি মাইলোভানভ মন্তব্য করেছেন, “সরকারে পরিবর্তনের প্রয়োজন রয়েছে। জনগণ ক্লান্ত। নতুন নেতৃত্বে নতুন দিক সৃষ্টি হতে পারে।” তিনি বর্তমানে কিয়েভ স্কুল অব ইকোনমিকসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত সপ্তাহে প্রেসিডেন্ট জেলেনস্কি প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের কথা বিবেচনা করার কথাও জানান। পরে তাঁর সঙ্গে সাক্ষাতে জেলেনস্কি বলেন, প্রতিরক্ষা খাত পুনর্গঠনের প্রয়োজন রয়েছে এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে হবে।

সিভিরিদেঙ্কো বর্তমানে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের কিছুদিন আগেই তিনি অর্থনৈতিক দায়িত্বে আসেন।

তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে গেলে পার্লামেন্টের অনুমোদন লাগবে। তবে বিশ্লেষকেরা বলছেন, জেলেনস্কির প্রতি পার্লামেন্টের সমর্থন আগের মতোই দৃঢ়, ফলে তাঁর প্রস্তাব পাশ হওয়া সময়ের ব্যাপার মাত্র।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের বাড়ালো সম্মানি ভাতা

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা