আন্তর্জাতিক

ইউক্রেনে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছেন পুতিন : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তুতি নয়; বরং ইউক্রেনে নতুন করে হামলা চালানোর জন্য সেনাবাহিনী প্রস্তুত করছেন ভ্লাদিমির পুতিন। সোমবার (১১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় জেলেনস্কি এ কথা বলেন।

১৫ আগস্ট আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দেওয়ার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় গোয়েন্দা ও সামরিক কমান্ডারদের প্রতিবেদন অনুযায়ী, আগামী শুক্রবার ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠককে নিজের ব্যক্তিগত বিজয় হিসেবে উপস্থাপন করতে চান পুতিন। এরপর আগের মতোই তিনি যুদ্ধ চালিয়ে যাবেন।

জেলেনস্কি বলেন, ‘তিনি (পুতিন) নিশ্চিতভাবেই কোনো যুদ্ধবিরতি বা যুদ্ধের অবসানের প্রস্তুতি নিচ্ছেন না।’

জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার পক্ষ থেকে এখনো পর্যন্ত যুদ্ধ–পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার কোনো সংকেত পাওয়া যায়নি; বরং তারা তাদের সেনা ও বাহিনীকে এমনভাবে পুনর্বিন্যাস করছে, যা নতুন হামলার প্রস্তুতির ইঙ্গিত দেয়। কেউ যদি শান্তির প্রস্তুতি নেয়, তবে তিনি যা করছেন, তা করার কথা নয়।

দক্ষিণ সীমান্তবর্তী রণাঙ্গনের ইউক্রেনীয় সামরিক মুখপাত্র ভ্লাদিস্লাভ ভলোশিন রয়টার্সকে বলেন, আরও হামলা চালানোর জন্য জাপোরিঝঝিয়া অঞ্চলে কিছু সামরিক ইউনিট সরিয়ে নিচ্ছে রাশিয়া।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধের অবসান করতে ইউক্রেনকে কিছু অঞ্চল ছেড়ে দিতে হবে। তবে ইউক্রেন এ প্রস্তাব পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।

জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে কোনো ছাড় দিলে তারা যুদ্ধ বন্ধ করবে না। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘রাশিয়া হত্যাকাণ্ড বন্ধ করতে অস্বীকার করছে। তাই তাদের কোনো পুরস্কার বা সুবিধা দেওয়া উচিত নয়।’

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত সোমবার বলেছেন, শান্তিচুক্তিতে কিয়েভের সম্মতি থাকা প্রয়োজন। তাদের ওপর শান্তিচুক্তি চাপিয়ে দেওয়া যাবে না।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিলেটে কমছে পানি, বাড়ছে প্লাবনের আশঙ্কা

দেশের তিনটি নদীর তিনটি পয়েন্টে এখনও পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ত...

প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে কঠোর বার্তা

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্য...

বাংলাদেশের উদ্দেশে আর্জেন্টিনা কোচের উপহার

আটলান্টার বিশাল স্টেডিয়ামে মিডিয়া সেন্টার থেকে সংবাদ সম্মেলন কক্ষে পৌঁছাতেই ল...

১০ বোর্ডে আজ এইচএসসি, দুপুরে লংমার্চ

টানা আন্দোলন, পরীক্ষা স্থগিতের দাবি এবং তিন দফা দাবিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

বিশ্বসেরার দাবিতে মেসির আত্মবিশ্বাসী বার্তা

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে। ইংল্...

অস্ত্র-মাদক সংঘাতে রক্তাক্ত খুলনা

খুলনা মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক মাসগুলোতে খুন, গুলিবর্ষণ এবং...

দুর্গন্ধ-ঘোলা পানিতে পূর্ব রামপুরার জনজীবন বিপর্যস্ত

রাজধানীর পূর্ব রামপুরার বহু পরিবারের প্রতিদিনের একটি বড় চ্যালেঞ্জ এখন বিশুদ্...

সেনাপ্রধানের হাতে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা...

বিশ্বকাপ জিতলে ফের বিয়ের ঘোষণা পরীমণির

আটলান্টায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ চলাকালীন এমন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা