ছবি: সংগৃহীত
রাজনীতি

তারেক রহমানকে নিয়ে এনসিপির অভিযোগ ভিত্তিহীন: রিজভী

আমার বাঙলা ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ ধরনের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক অপপ্রচারের অংশ।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, নির্বাচন কমিশনের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে উত্তরবঙ্গ সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরে নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম ও বিধি মেনেই তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। সুতরাং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, তারেক রহমানের বক্তব্য ও নেতৃত্বে জনগণের ইতিবাচক সাড়া দেখে প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচার জনগণ গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

এ সময় প্রয়াত আরাফাত রহমান কোকোর প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ওয়ান–ইলেভেন ও পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের শাসনামলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লামায় হিটস্ট্রোকে অসুস্থ ১৮ শিক্ষার্থী

পার্বত্য জেলার বান্দরবানের হিটস্ট্রোকে আক্রান্ত ১৮ শিক্ষার্থী লামায় উ...

বিশ্বকাপে লোকসান ঠেকাতে বাড়তি অর্থ দেবে ফিফা

আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দেশগুলোর জন্য প্রাইজমানি এবং অংশগ্রহণ ফি...

আগাম জামিন পেলেন জামায়াত এমপি আমির হামজা

মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করে...

আমি কাউকে ধর্ষণ করিনি: এপস্টাইন ইস্যুতে ট্রাম্প

ওয়াশিংটনে ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’ অনুষ্ঠানে সশস্ত্র হাম...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে রিপন

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর এবার টি–টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদে...

নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী

রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেওয়া হবে বলে জানিয়ে...

শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের

শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাক...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

বিশ্বকাপে লোকসান ঠেকাতে বাড়তি অর্থ দেবে ফিফা

আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দেশগুলোর জন্য প্রাইজমানি এবং অংশগ্রহণ ফি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা