চট্টগ্রামের ফটিকছড়িতে বক্তব্য রাখছেন ধর্ম উপদেষ্টা
সারাদেশ
চট্টগ্রামে ধর্ম উপদেষ্টা:

'দ্রুত নির্বাচন দেশের জন্য কল্যাণ বয়ে আনবে'

প্রতিনিধি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচন যত দ্রুত সম্পন্ন হবে, দেশ ও জনগণের জন্য তত বেশি সুফল বয়ে আনবে। তিনি আশা প্রকাশ করেন যে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের রায় অনুযায়ী ক্ষমতার হস্তান্তর সম্পন্ন হবে।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও জানান, সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে—এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।

হাইকোর্টে নির্বাচন স্থগিতের দাবিতে দায়ের করা রিট প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, রিট করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার, আদালতই এ বিষয়ে চূড়ান্ত রায় দেবেন। তবে তিনি নিশ্চিত করেন যে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যে ফেব্রুয়ারির প্রথম দিকে ভোট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

এ সময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার ওসি নূর আহমদ, নানুপুর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ সালাউদ্দিন নানুপুরী ও আল-মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন জমির উপস্থিত ছিলেন।

৮ দলীয় জোটের আন্দোলন প্রসঙ্গে ড. খালিদ হোসেন বলেন, আন্দোলন গণতান্ত্রিক অধিকারের অংশ হলেও সরকারের সঙ্গে তাদের নিয়মিত আলোচনা চলছে। তিনি জানান, ওই জোট জনগণকে ‘হ্যাঁ-না’ ভোটের মাধ্যমে সম্পৃক্ত করতে চাইছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

তন্বী চেহারার রহস্য বললেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পিরোজপুর এতিমখানায় সরকারি অর্থ নিয়ে বিতর্ক

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

বিদ্যা নন, ‘কাহানি থ্রি’তে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা