ছবি: মেয়রকে বরণ করে নিচ্ছেন চসিকের কর্মকর্তারা
সারাদেশ
সফর শেষে দেশে ফিরলেন চসিক মেয়র

নগরের উন্নয়নে বিদেশি অভিজ্ঞতা কাজে লাগাবেন মেয়র শাহাদাত

নেজাম উদ্দীন আবির, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন দীর্ঘ বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে ঢাকা বিমানবন্দর অবতরণ করলে তাকে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন এবং নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম।

বিমানবন্দর থেকে সরাসরি অফিসে ফেরার পর মেয়র নগরীর চলমান উন্নয়ন প্রকল্প ও নাগরিক সেবা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এছাড়া নগরবাসীর সুবিধার্থে বিভিন্ন সেবার মান উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ডা. শাহাদাত হোসেন গত ৮ নভেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে তিনি লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া তিনি ইংল্যান্ডের বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়র জাফর ইকবালের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠকেও অংশগ্রহণ করেন। বৈঠক চলাকালীন দুই পক্ষ নগর উন্নয়ন, প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময় এবং স্থানীয় সরকারের কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করেন।

মেয়র তার বিদেশ সফরের বিষয়ে জানিয়েছেন, “আমার প্রধান লক্ষ্য ছিল চট্টগ্রাম সিটির উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নাগরিক সেবা আরও উন্নত করতে অভিজ্ঞতা সংগ্রহ করা। বিদেশি শহরের সেরা প্র্যাকটিস আমাদের শহরে প্রয়োগের বিষয়েও আমরা গুরুত্ব দিয়েছি।”

চসিক সূত্রে জানা গেছে, মেয়রের দেশে ফেরার পর নগরীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প তদারকি এবং গুরুত্বপূর্ণ সভা শুরু করা হবে। পাশাপাশি নগরবাসীর সমস্যার সমাধান এবং নাগরিক সেবা প্রসারে নতুন উদ্যোগ নেওয়া হবে।

চট্টগ্রামের নাগরিকদের জন্য এই সফর গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে, কারণ মেয়রের অভিজ্ঞতা ও বিদেশ সফরের মাধ্যমে অর্জিত জ্ঞান নগর উন্নয়ন এবং নাগরিক সেবা খাতকে নতুন দিশা দেখাবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

ইয়েমেনের বন্দরে সৌদির হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে।ইতিমধ্যেই...

সাংবাদিক কেএম বাচ্চু নৃশংস হামলার শিকার

কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি, পরিবেশ ও পর্যটনকর্মী সাংব...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা