নিহত আইনজীবী আলিফ। ছবি: সংগৃহীত
সারাদেশ
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা:

চার্জশিটভুক্ত ১৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় পলাতক ১৮ আসামিকে ৩০ দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আদালতে না এলে তাদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে—সম্প্রতি পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

চার্জশিটভুক্ত পলাতক আসামিরা হলেন—
শুভ কান্তি দাস (২৪), ওমকার দাস (২০), বিশাল (২০), লালা ওরফে লাল দাস (১৯), বিগলাল ওরফে বিকরাল দাস (২০), পরাশ (২২), গণেশ ওরফে শ্রী গনেজ (১৯), পপি ওরফে জয়দেব দাস (২০), দেব (২৫), জয় (৩০), লালা ওরফে লালা দাস মেথর (৪০), সুক দাস (৩৭), ভাজন ওরফে ভজন দাস (37), আশিক (৩৪), শহিত (৩০), শিবা দাস (৩০), দ্বীপ দাস (২৯) ও সুকান্ত দত্ত (৩০)।

২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন থেকে বহিষ্কৃত ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর হলে আদালতপাড়ায় তার অনুসারীরা উত্তেজিত হয়ে ওঠে।

একপর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত সংলগ্ন সড়কে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। পরদিন নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ এবং আরও ১৫–১৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ মোট ৩৯ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে। ১ জুলাই নগর পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালি অঞ্চল) মাহফুজুর রহমান অভিযোগপত্রটি আদালতের প্রসিকিউশন শাখায় জমা দেন। পরে ২৫ আগস্ট চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন অভিযোগপত্র গ্রহণ করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, এ মামলার আসামির সংখ্যা ৩৯ জন। এর মধ্যে ২১ জন কারাগারে আছেন, আর ১৮ জন এখনো পলাতক। পলাতকদের বিরুদ্ধে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্ধারিত প্রক্রিয়া শেষে মামলাটি দায়রা জজ আদালতে পাঠানো হবে, যেখানে অভিযোগ গঠন শেষে মূল বিচার কার্যক্রম শুরু হবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

তন্বী চেহারার রহস্য বললেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পিরোজপুর এতিমখানায় সরকারি অর্থ নিয়ে বিতর্ক

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

বিদ্যা নন, ‘কাহানি থ্রি’তে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা