ছবি:সংগৃহীত
বিনোদন

বাগদান সারলেন অভিনেত্রী মধুমিতা সরকার

আমার বাঙলা ডেস্ক

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। সৌরভ চক্রবর্তীর সঙ্গে মাত্র ১৮ বছর বয়সে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। কিন্তু সেই সংসার টেকেনি। এবার দীর্ঘদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাগদান সম্পন্ন করলেন ‘বোঝেনা সে বোঝেনা’র সেই পাখি।

রবিবার (১৮ জানুয়ারি) নিজের স্যোশাল মিডিয়ায় এক পোস্টে মধুমিতা তার বাগদানের কথা জানিয়েছেন। এসময় পোস্টে বাগদানের সেই আবেগঘন মুহূর্তের ভিডিও-ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন ‘শুধুই আমার’।

ভিডিওতে দেখা যায়, হবু স্বামীর আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন মধুমিতা; আবার মধুমিতার আঙুলেও আংটি পরিয়ে দেন দেবমাল্য। এরপর দুজনেই তারা তাদের হাতের ছবি দেখিয়ে পোজ দেন।

আনন্দবাজারের এক প্রতিবেদন অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে ২৩ জানুয়ারি প্রেমিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন মধুমিতা-দেবমাল্য।এর আগে আনন্দবাজারের সঙ্গে মধুমিতা তার বিয়ের নিয়ে কথা বলেছিলেন।

সে সময় তিনি বলেছেন, ‘বাড়িতে এখন তোড়জোড় চলছে। আসলে আমাদের বাড়িতে অনেক বছর কোনো অনুষ্ঠান হয় না। তাই পুরোহিত ঠিক করা থেকে শুরু করে তত্ত্ব সাজানো, শুটিংয়ের ফাঁকে ফাঁকে সব করতে হচ্ছে। রাতে বাড়ি ফেরা থেকে পরেরদিন শুটিংয়ে যাওয়া পর্যন্ত কাজ চলছে।’বিয়ে উপলক্ষে বর্তমানে নানা পদের খাবার খাচ্ছেন মধুমিতা সরকার।

এ তথ্য উল্লেখ করে এই অভিনেত্রী বলেছেন, ‘আইবুড়োভাত খাওয়াটা জমিয়ে চলছে। যদিও এখনো অনেকটাই বাকি। এটা একটা বড় স্ট্রাগল। সকলেই তো ভালোবেসে আয়োজন করে। আমি বুঝতে পারছি না আসলে কী করব। কোনটা খাব আর কোনটা ছাড়ব। কিন্তু অ্যাটেন্ড করলেও আমি খাচ্ছি কম।’

ভারতীয় টেলিভিশন স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন মধুমিতা সরকার।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা