ছবি: সংগৃহীত
জাতীয়

ট্রেন–মেট্রোরেলে শিক্ষার্থী ও দাঁড়ানো যাত্রীদের হাফ ভাড়া চেয়ে আদালতে রিট

নিজস্ব প্রতিবেদক

ট্রেনে দাঁড়ানো যাত্রীদের জন্য শতভাগ স্ট্যান্ডিং টিকিট এবং ট্রেন ও মেট্রোরেলে শিক্ষার্থী ও দাঁড়ানো যাত্রীদের জন্য হাফ ভাড়া নির্ধারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়। জনস্বার্থে নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ এ রিট দায়ের করেন। রিটের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আরিফুর রহমান মুরাদ।

রিটে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (মেট্রোরেল) ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে।

আরিফুর রহমান মুরাদ বলেন, জনস্বার্থে মোট ১৩টি বিষয়ে রুল ও নির্দেশনা জারির জন্য চাওয়া হয়। ট্রেনে যাত্রীদের সুবিধা বাড়ানো এবং নানা ধরনের অনিয়ম দূর করার জন্য রিট আবেদনটি করা হয়েছে। এতে যেসব নির্দেশনা চাওয়া হয়েছে, সেগুলো হলো

১. ট্রেনে দাঁড়ানো যাত্রীদের ১০০ শতভাগ স্ট্যান্ডিং টিকিট পুনরায় চালু করা।

২. ছাত্র-ছাত্রী ও দাঁড়ানো যাত্রীদের হাফ ভাড়া নির্ধারণ।

৩. রেলওয়ে স্টেশনে স্থাপিত ভেন্ডিং মেশিনে অতিরিক্ত চার্জ না কাটা।

৪. যাত্রী বান্ধব করতে ও ভিড় কমাতে ট্রেনে পর্যাপ্তসংখ্যক বগি যুক্ত করা।

৫. শিডিউল অনুযায়ী সঠিক সময়ে ট্রেন পরিচালনা করা।

৬. স্টেশনে মোবাইল চার্জিং পয়েন্ট স্থাপন করা।

৭. দুর্নীতি রোধে আন্তঃনগর ট্রেনে টিটিইর পরিবর্তে পর্যাপ্তসংখ্যক পর্যাপ্তসংখ্যক পুলিশের সার্জেন্টের অনুরূপ, সংশ্লিষ্ট বগির অ্যাটেনডেন্টকে স্ট্যান্ডিং টিকিট বিক্রির দায়িত্ব প্রদান করে ৭ শতাংশ কমিশন প্রদানের মাধ্যমে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত টিকিট ব্যবস্থা চালু।

৮. শক্তি যার সিট তার জনগণের স্বঘোষিত স্লোগান বাতিল করতে, তৎকালীন টাঙ্গাইল কমিউটার ট্রেনের অনুরূপ জনস্বার্থে অসুস্থ ও স্টেশনে আসা সম্মুখ সারির যাত্রীদের নরসিংদী কমিউটারসহ সব কমিউটার ট্রেনে, অনলাইনে/ অফলাইনে সিট বুকিং করা।

৯. মেট্রোরেলে শুধুমাত্র মাগরিব নামাযের স্থান নির্ধারণ।

১০. মেট্রোরেলে পাবলিক টয়লেটের ইজারা বাতিল করা।

১১. কমলাপুর রেলওয়ে স্টেশনে জয়দেবপুরের কাউন্টারে নরসিংদীর টিকিট বিক্রি করতে হবে।

১২. তিতাস কমিউটার ট্রেনের টয়লেটে নিয়মিত পর্যাপ্ত পানি ও পাত্র রাখতে হবে।

১৩. স্টেশনে চলন্ত ট্রেন থামার সময় যাত্রীদের ট্রেনে উঠানামার মুহূর্তে, সৃষ্ট দুর্ঘটনা রোধে দেশের সব রেলওয়ে স্টেশন প্লাটফর্মের মধ্যে অবস্থিত অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে বাউন্ডারির বাইরে স্থাপন করতে নির্দেশনা চাওয়া হয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

চন্দ্রখালী খালে প্রাণের জোয়ার, সাটুরিয়ায় জমজমাট নৌকা বাইচ

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খ...

টেকনাফে নাফ নদীতে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম...

ভোট থেকে ফল, যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে ব...

ডিএমপির অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও ভোট গণনার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা