ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গাজার ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের মরদেহ উদ্ধার

আমার বাঙলা ডেস্ক

ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যার যুদ্ধে বিধ্বস্ত গাজা শহরের একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) গাজার সিভিল ডিফেন্সের বরাতে আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

সংস্থার বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার উদ্ধারকর্মীরা সালেম নামের ১জন ফিলিস্তিনির পরিবারের সদস্যদের লাশ উদ্ধার করে। তারা ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজার আল-রিমাল এলাকায় তাদের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি হামলায় এই পরিবারের মোট ৬০ জন সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

গাজা উপত্যকায় ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার লাশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের খুঁজে বের করার জন্য সিভিল ডিফেন্স এই বাড়িটিতেইই প্রথম অভিযান চালায়।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল প্রায় ৭০ হাজার ৭০০ জনকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সেই সঙ্গে ১ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে এবং পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত করেছে।

খননকারী যন্ত্রসহ সরঞ্জামের অভাব থাকলেও অনুসন্ধান অভিযান অব্যাহত থাকবে বলে সংস্থাটি জানিয়েছে।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নাইজেরিয়ায় অভিযানে ৩০৮ অপহৃত নাগরিক উদ্ধার

নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর বড় ধরনের অভিযানে অপহৃত ৩০৮ জন নাগরিককে উদ্ধার কর...

হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্তে: ইরান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করতে ওমানের সঙ্গে একটি চুক্তি...

ভারতের কাছে দুঃখ প্রকাশ মেটার জাকারবার্গের

শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট এবং বিভিন্ন পরিচালনাগত ত্রুটির ঘটনায় ভারতের কাছে...

ট্রাম্পের হেলিকপ্টারের কাছে বিমান, তদন্তে কর্তৃপক্ষ

মাঝ আকাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টার ‘মেরিন ওয়ান&...

ভারতীয় তরুণীর অভিযোগে জামালপুরে যুবক গ্রেপ্তার

ভারতীয় এক তরুণীর সঙ্গে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও...

জোবাইরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন

উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে স্টার নিউ...

সুন্দরবন রক্ষায় পিরোজপুরে পরামর্শ সভা

প্লাস্টিক ও পলিথিন দূষণের ক্ষতিকর প্রভাব থেকে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায়...

গ্যাস সরবরাহ স্বাভাবিকের আশ্বাস মন্ত্রীর

আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে জানি...

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১১ দলের স্মারকলিপি

গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় এবং...

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৮১৮, মৃত্যু ৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা