ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ঘুমের পর ক্লান্তির পেছনে যে ৪ কারণ

লাইফস্টাইল ডেস্ক

ঘুম ঠিকমতো হলেও অনেক সময় শরীরের ক্লান্তি দূর হয় না। এমন অভিজ্ঞতার সঙ্গে কম-বেশি অনেকেই পরিচিত। সাধারণত অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্তি দেখা দিলেও শরীরে প্রয়োজনীয় কিছু পুষ্টি উপাদানের ঘাটতিও এর অন্যতম কারণ হতে পারে। জেনে নেওয়া যাক, কোন কোন পুষ্টির অভাবে শরীরে অবসাদ ও দুর্বলতা অনুভূত হতে পারে।

যেসব পুষ্টি উপাদানের ঘাটতিতে বাড়ে ক্লান্তি

ভিটামিন বি:


শরীরে শক্তি উৎপাদনে ভিটামিন বি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কার্বোহাইড্রেট ও ফ্যাট থেকে শক্তি (এটিপি) তৈরিতে সহায়তা করে। শরীরে ভিটামিন বি-এর ঘাটতি হলে শক্তি উৎপাদনের প্রক্রিয়া ব্যাহত হয়, ফলে সহজেই ক্লান্তি অনুভূত হতে পারে। এ ঘাটতি পূরণে খাদ্যতালিকায় টক দই, দুধ, পনির ও বিভিন্ন ধরনের বাদাম রাখা যেতে পারে।


শরীরের পেশি গঠন, শক্তি জোগানো এবং দৈনন্দিন কাজের সক্ষমতা ধরে রাখতে প্রোটিন অত্যন্ত প্রয়োজনীয়। প্রোটিনের অভাবে ঘন ঘন ক্ষুধা লাগা, মিষ্টিজাতীয় খাবারের প্রতি আগ্রহ বাড়া এবং দুর্বলতা দেখা দিতে পারে। দীর্ঘদিন প্রোটিনের ঘাটতি থাকলে শরীর পেশিতে জমা প্রোটিন ব্যবহার করতে শুরু করে, ফলে ক্লান্তি ও শারীরিক দুর্বলতা বাড়ে। এ সমস্যা এড়াতে খাদ্যতালিকায় মাছ, মাংস, ডিম, ডাল, দুধ ও সয়াবিনের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার রাখা উচিত। এছাড়া ছোলা, অঙ্কুরিত ছোলা ও মুগডালও প্রোটিনের ভালো উৎস

ইলেক্ট্রোলাইটস : পানি কম পান করলে, সোডিয়াম-পটাশিয়ামের অভাব হলে শরীরে ইলেক্ট্রোলাইটসের ভারসাম্য নষ্ট হয় যার ফলেও শরীরে ক্লান্তি আসতে পারে। এছাড়া পানির অভাবে শারীরবৃত্তীয় কাজও থেমে যায়। সেজন্য নিয়মিত ডাবের পানি, রসালো ফল, তরমুজ, শসা ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া দরকার। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা ঠিক রাখার জন্য নিয়মিত কলাও খেতে পারেন।

ম্যাগনেশিয়াম : ম্যাগনেশিয়ামের অভাব হলে ঘুমের সমস্যার পাশাপাশি পেশিতে টান ধরতে পারে। ম্যাগনেশিয়াম সারারাত পেশির পুনরুজ্জীবনেও সহায়তা করে। ম্যাগনেশিয়ামের অভাবে শরীরে ক্লান্তিসহ নানা সমস্যা দেখা দিতে পারে। মিস্টি কুমড়ার বীজ, কাঠবাদাম, কাজুবাদামে ম্যাগনেশিয়াম থাকে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

নীলফামারী কলেজে বিএনসিসির বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা র‌্যালি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা