ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

মস্কোর রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) স্থানীয় সময় রাত প্রায় ৮টার দিকে মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারের একটি স্তালিন আমলের ভবনের নিচতলায় থাকা বালজি রসি রেস্তোরাঁর কাছে এ বিস্ফোরণ ঘটে।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এক নারীর বহন করা দেশীয়ভাবে তৈরি বোমা থেকে এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা বলা হলেও পরে দেশটির জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি নিশ্চিত করে যে এটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ। কমিটির দাবি, বোমা বহনকারী ওই নারী রেস্তোরাঁয় ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষী তাকে বাধা দেন, এতেই বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন সেই নিরাপত্তারক্ষী, বোমা বহনকারী নারী ও রেস্তোরাঁর এক অতিথি, যদিও এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ঘটনার পর সশস্ত্র নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং রেস্তোরাঁয় প্রবেশ বন্ধ করে দেয়। কর্তৃপক্ষ এখনো নিহত বা আহতদের পরিচয় প্রকাশ করেনি এবং কোনো সন্দেহভাজনের নামও জানানো হয়নি।

এদিকে টেলিগ্রামভিত্তিক পর্যবেক্ষণ চ্যানেল অ্যাস্ট্রা দাবি করেছে, বিস্ফোরণের সময় সেখানে এক রুশ জেনারেলের জন্মদিনের অনুষ্ঠান চলছিল, তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি এবং কর্তৃপক্ষও তা নিশ্চিত করেনি।

সূত্র: আল জাজিরা

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

সুদানে সোনার খনি ধসে অন্তত ৬০ শ্রমিকের মৃত্যু

আফ্রিকার দেশ সুদানে একটি সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিকের প্রাণহানি ঘটেছে।...

এক ঘণ্টায় ৪১৫ কাগজের প্লেন বানিয়ে বিশ্ব রেকর্ড

শৈশবের নস্টালজিয়াকে সঙ্গী করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় আবারও নাম লিখ...

কসোভার সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচিকে ২৫ বছরের কারাদণ্ড

সার্বিয়ার বিরুদ্ধে কসোভোর স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা