ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু

নিজস্ব প্রতিবেদক

চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু টিকা নিয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এ সংখ্যা প্রায় ১০ শতাংশ বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার দ্রুত জরুরি টিকাদান কর্মসূচি হাতে নেয়। এর অংশ হিসেবে ৫ এপ্রিল প্রথম দফায় দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় টিকাদান শুরু হয়। দ্বিতীয় দফায় ১২ এপ্রিল ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ—এই চার সিটি করপোরেশন এলাকায় কর্মসূচি শুরু করা হয়। সর্বশেষ ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে হাম-রুবেলার টিকাদান শুরু হয়, যা এখনও চলমান।

তবে দেশে এখনও হামের প্রাদুর্ভাব থাকায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে হাম প্রতিরোধে সরকার নতুন করে ব্যাপক টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুরুতে সারাদেশে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশু টিকার আওতায় এসেছে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার ১০৯ দশমিক ৮ শতাংশ পূরণ হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন শিশু। এর বিপরীতে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত টিকা পেয়েছে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু।

বিভাগভিত্তিক হিসাবে, বরিশালে ১১ লাখ ১০ হাজার ৬৯৮, চট্টগ্রামে ৪৮ লাখ ৪১ হাজার ৯২৪, ঢাকায় ৪৯ লাখ ১৯ হাজার ৯১৩, খুলনায় ১৬ লাখ ৯৫ হাজার ৭৭৯, ময়মনসিংহে ১৫ লাখ ৩০ হাজার ৯১৬, রাজশাহীতে ২২ লাখ ১৩ হাজার ১৯৭, রংপুরে ২০ লাখ ৭৩ হাজার ৪৮৮ এবং সিলেটে ১৩ লাখ ৮৫ হাজার ৮০৫ জন শিশু হাম-রুবেলার টিকা পেয়েছে।

এ ছাড়া সিটি করপোরেশনগুলোর মধ্যে বরিশালে ৪৪ হাজার ১১৯, চট্টগ্রামে ৩ লাখ ৩৬ হাজার ৮৭০, কুমিল্লায় ৪৮ হাজার ৬৪৩, ঢাকা উত্তরে ৫ লাখ ৫৭ হাজার ৬৮৮, ঢাকা দক্ষিণে ৪ লাখ ১৮ হাজার ৯৭২, গাজীপুরে ২ লাখ ৬ হাজার ৯২৭, নারায়ণগঞ্জে ৮৩ হাজার ৬৯৭, খুলনায় ৯৬ হাজার ৭৯২, ময়মনসিংহে ৬২ হাজার ৩০৫, রাজশাহীতে ৬৩ হাজার ৫৯, রংপুরে ৮২ হাজার ২৫৩ এবং সিলেটে ৭২ হাজার ৩৪৯ জন শিশু টিকা নিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান বলেন, শিশুদের টিকা দেওয়া একটি চলমান প্রক্রিয়া। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে ব্যাপকভাবে শিশুদের হামের টিকা দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে, সেটি সরকারের বাড়তি তৎপরতার অংশ।

তিনি বলেন, ‘এই কর্মসূচির মূল লক্ষ্য, যাতে কোনো শিশু টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে।’

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

মাতৃত্বের স্বাদে জীবনের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু

চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা