ছবি: সংগৃহীত
সারাদেশ

প্রতিমন্ত্রীর আগমনে সাকোয়া বাজারে ফুটবল টুর্নামেন্ট

বোদা (পঞ্চগড় )প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপির শুভাগমন উপলক্ষে সাকোয়া বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

প্রতিমন্ত্রীর শুভাগমনকে কেন্দ্র করে আয়োজিত এই টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। খেলা উপলক্ষে সাকোয়া বাজার ও আশপাশের এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের সক্রিয় রাখা, সুস্থ বিনোদনের সুযোগ তৈরি এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চাকে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে প্রতিমন্ত্রীর শুভাগমনকে স্মরণীয় করে রাখতে সাকোয়া বাজারের ব্যবসায়ীরা সম্মিলিতভাবে এই উদ্যোগ নিয়েছেন।

টুর্নামেন্টকে ঘিরে সাকোয়া হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম এবং খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা। ফুটবলপ্রেমীদের জন্য এ আয়োজন আনন্দ ও বিনোদনের বিশেষ উপলক্ষ হয়ে উঠবে বলেও জানান তারা।

সাকোয়া বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপিকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী

পিরোজপুরের স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি, রোগীদের চিকিৎসাসেবার মান এবং হাস...

নয়াদিল্লি ঘোষণাপত্রে সন্ত্রাসবাদ, ফিলিস্তিন ও শুল্কনীতি নিয়ে কড়া অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দিনের ১৮তম...

এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্...

মেয়েকে হত্যার অভিযোগ, নীলফামারীতে বাবার সংবাদ সম্মেলন

নীলফামারীতে নাছরিন নাহার (৩৫) নামের এক নারীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ব...

প্রতিমন্ত্রীর আগমনে সাকোয়া বাজারে ফুটবল টুর্নামেন্ট

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে পানি সম্পদ মন্ত্রণালয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা