ছবি: সংগৃহিত
বিনোদন

ফ্রান্সের দাবানলে বাড়ি ছাড়লেন জর্জ ক্লুনি দম্পতি

বিনোদন ডেস্ক

ফ্রান্সে স্মরণকালের ভয়াবহ দাবানলের জেরে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ব্রিগনোলসের কাছে নিজেদের বিলাসবহুল বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে গেছেন হলিউড তারকা জর্জ ক্লুনি ও তার স্ত্রী মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনি। বৃহস্পতিবার (৩০ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

গত এক সপ্তাহ ধরে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বিধ্বংসী দাবানলের সঙ্গে লড়ছে ফ্রান্স। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া সবচেয়ে বড় দাবানলটিতে ইতোমধ্যে প্রায় ৪২ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে, যা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরের মোট আয়তনের চেয়েও বড়।

ক্লুনি দম্পতির ‘ডোমেইন দ্যু ক্যানাদেল’ নামের বিশাল সম্পত্তির খুব কাছেই গত বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় আগুন ছড়িয়ে পড়ে। পিপল সাময়িকীতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্রিগনোলসের মেয়রের কাছে লেখা এক চিঠিতে দম্পতি জানান, তাদের বাড়িটি শেষ পর্যন্ত রক্ষা পাবে কি না তা নিয়ে তারা নিশ্চিত নন, তবে প্রতিবেশীদের নিরাপত্তা কামনা করে সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা।

ব্রিগনোলসের মেয়র জানান, তারকা দম্পতিকে সরিয়ে নেওয়ার প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা না থাকলেও তারা স্বেচ্ছায় সতর্কতা হিসেবে নিরাপদ আশ্রয়ে সরে যান। ১৭০ হেক্টর জমির ওপর নির্মিত এই সম্পত্তিতে রয়েছে ১৮ শতকের একটি ঐতিহাসিক ম্যানর হাউস, লেক, সুইমিং পুল ও বিস্তীর্ণ আঙুরের বাগান।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ব্রিগনোলসের এই দাবানলে ইতোমধ্যে ১৩০ হেক্টর এলাকা পুড়ে গেছে এবং ৬০০ জনের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, যদিও বৃহস্পতিবারের মধ্যে বেশিরভাগ বাসিন্দা ঘরে ফিরতে পেরেছেন। আগুন নিয়ন্ত্রণে ২৭০ জন দমকলকর্মী ও ওয়াটার-বোম্বিং হেলিকপ্টার মোতায়েন থাকলেও উদ্ধার অভিযানে চারজন দমকলকর্মী আহত হয়েছেন।

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটন...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

সেউটা সংকটে ইসরায়েলের হাত থাকার অভিযোগ

মরক্কো থেকে প্রায় ৬০ হাজার অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউটায় প্র...

কুখ্যাত সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় শীর্...

নন-ক্যাডার সুপারিশে মেধাতালিকা প্রকাশে বাধা নেই

বিসিএস নন-ক্যাডার পদে প্রার্থী সুপারিশের ক্ষেত্রে মেধাতালিকা প্রকাশে বাংলাদেশ...

এলএনজি ঘাটতিতে তীব্র গ্যাস সংকট

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় এক সপ্তাহেরও বেশি সময় ধ...

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার জরুরি নির্দেশনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা