যুক্তরাজ্যের নেতৃত্বাধীন জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্সে (জেইএফ) যোগ দিতে বুধবার আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে কানাডা। এর মাধ্যমে যুক্তরাজ্য ও ইউরোপের অংশীদারদের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল দেশটি।
যুক্তরাজ্যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের এক বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই ঘোষণা দেওয়া হয়। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার পাশাপাশি গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রামে (জিসিএপি) প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়। এছাড়া দুই নেতা কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ-চ্যালেঞ্জ ও অনলাইন নিরাপত্তা নিশ্চিতকরণে একসঙ্গে কাজ করার বিষয়েও একমত হন।
উল্লেখ্য, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও নেদারল্যান্ডসের মতো দেশগুলো যুক্তরাজ্যের সঙ্গে এই যৌথ অভিযাত্রী বাহিনীতে (জেইএফ) যুক্ত রয়েছে।
আমার বাঙলা/রাজীব