ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল বেলজিয়াম

আন্তর্জাতিক ডেস্ক

এবার ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে বেলজিয়াম। দেশটির প্রধানমন্ত্রী বের্ত দি ওয়েভার সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈশ্বিক সম্মেলনে এই ঘোষণা দেন। এই সম্মেলনটি মধ্যপ্রাচ্যে দ্বি-রাষ্ট্র সমাধানের বাস্তবায়ন এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত হয়েছিল।

বের্ত দি ওয়েভার বলেন, বেলজিয়াম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ঠিকই, কিন্তু এটি এখনই কার্যকর হচ্ছে না। বেলজিয়াম আপাতত ফিলিস্তিনে কোনো দূতাবাস স্থাপন করবে না, কারণ এই স্বীকৃতি পুরোপুরি কার্যকর হতে কিছু শর্ত পূরণ করতে হবে।

তিনি আরও বলেন, 'সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ বেশ কয়েকজন মন্ত্রী বলেছেন, ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্রের প্রতিষ্ঠা হবে না। আমরা মনে করি, এটি ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের ওপর আঘাত। একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র ফিলিস্তিনিদের প্রাপ্য। এ কারণে বেলজিয়াম ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।'

তিনি স্পষ্ট করে বলেন, 'তবে আমাদের এই পদক্ষেপের কারণে হামাস উপকৃত হবে, এমন মনে করার কোনো কারণ নেই। এই স্বীকৃতি তখনই কার্যকর হবে যখন হামাস সব জিম্মিকে মুক্তি দেবে, অস্ত্র সমর্পণ করবে এবং গাজার প্রশাসন থেকে নিজেকে বিচ্ছিন্ন করবে।'

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ব্যতীত জাতিসংঘের অধিকাংশ সদস্যরাষ্ট্র এই সম্মেলনে যোগ দিয়েছিল। সম্মেলনে ফ্রান্সসহ ইউরোপের আরও কয়েকটি রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। বেলজিয়ামও তাদের মধ্যে অন্যতম। এর আগে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং কানাডাও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল এবং সিএনএন

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্ব...

মোজতবা খামেনির নতুন ভিডিও

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। দ...

গুরুতর ক্যানসারে আক্রান্ত বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের...

মনোহরদীতে অসহায়দের মাঝে হুইলচেয়ার-সেলাই মেশিন

নরসিংদীর মনোহরদীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন...

হুথিদের লক্ষ্য করে ইয়েমেনে হামলা

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে দফায় দফায় হামলা চ...

যোগ্য-ত্যাগীরাই স্থানীয় নির্বাচনে সুযোগ পাবেন

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বল...

হরমুজ ঘিরে বাড়ল তেলের দাম

এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।...

নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন ইরানে

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে দেশটির সাবেক ইস...

এসএসসি ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫%

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পরীক্ষায় পাসের...

আজ এসএসসি ও সমমানের ফল, জানবেন যেভাবে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষার অবসান হচ্ছে আজ। সোমবা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা