ছবি: সংগৃহীত
খেলা

আইপিএল নিলামে রেকর্ড দাম, পরের দিনই স্কোরবোর্ডে ‘শূন্য’

আমার বাঙলা ডেস্ক

আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় হওয়ার রোমাঞ্চের রেশ কাটতে না কাটতেই ব্যাটিংয়ে হতাশ করলেন গ্রিন। জোফরা আর্চারের বলে শূন‍্য রানে আউট হন তিনি।

অ্যাডিলেডে (বুধবার) প্রথম দিনের খেলায় মাত্র ২ বল স্থায়ী হলো অস্ট্রেলিয়ার গ্রিনের ইনিংস। কোনো রান করতে পারেননি তিনি। ।লেগের দিকে একটি শট খেলতে গিয়ে মিড উইকেটে ব্রাইডন কার্সের হাতে ক‍্যাচ দিয়ে ফেরেন।

গতকাল (মঙ্গলবার) আইপিএলের নিলাম জুড়ে আলোচনায় ক্যামেরন গ্রিন। কারণ তাকে রেকর্ড ২৫ কোটি ২০ লাখ রুপি দিয়ে কিনেছে কেকেআর।পরের দিন ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় অ্যাশেজ টেস্টে ব‍্যাট হাতে ব‍্যর্থ হলেন।

সবচেয়ে দামী খেলোয়াড় হওয়ার দৌড়ে তিনি এগিয়ে ছিলেন এবারের আইপিএলের আসরে। বিদেশি খেলোয়াড় হিসেবে রেকর্ড দামে এই অলরাউন্ডার কলকাতা নাইট রাইডার্সে ডাক পেয়েছেন। নিলামের আগে থেকেই আলোচনায় ছিলেন গ্রিন। গ্রিনকে নিতে রীতিমতো যুদ্ধ করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি,রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত রেকর্ড দামে এই অজি অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে কলকাতা

কেকেআর সিইও বেঙ্কি মাইসোর বলেন, "গ্রিনকে পেয়ে আমরা খুশি। খুব ভালো লাগছে। আমাদের পরিকল্পনায় গ্রিন ছিল। তাকে পাওয়ার আশাও ছিল। তবে গ্রিনকে যে দামে পেয়েছি, তাতে আমরা খুশি। গ্রিনকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে, গ্রিনকে পাওয়ায় আমাদের দল নিঃসন্দেহে শক্তিশালী হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।

মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন...

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত...

শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন

সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক...

সিজারের দেড় মাস পর পেট থেকে বের হলো সুতা!

মা আমি সুমাইয়াকে কোলে নিতে পারব কবে, মা আমার কাছে এসে সবাই বসতে পারবে কবে, ম...

ফরিদপুরে হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ডিবির ওসি প্রত্যাহার

ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে ছাত্রলীগ কর্মী...

ঢাকা-বেইজিং সম্পর্কের নতুন দিগন্ত:

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে ২০২৬ সালের...

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাটে যুবদলের প্রতিবাদে মিছিল

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাট জেলা যুবদলের প্রতিবাদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা