ছবি: আমার বাঙলা
সারাদেশ

আলোকবালিতে প্রকাশ্যে সুমন মিয়াকে গুলি করে হত্যা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে প্রতিপক্ষের সন্ত্রাসীদের হামলায় সুমন মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর বাজারে প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।

নিহত সুমন মিয়া বাখরনগর গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় সুমন মিয়া বাখরনগর বাজারে গেলে ১০ থেকে ১৫ জন সশস্ত্র ব্যক্তি অস্ত্রের মুখে তার পথরোধ করে। পরে তাকে কুপিয়ে আহত করার পর গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

গুরুতর আহত অবস্থায় সুমন মিয়াকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আলোকবালী ইউনিয়নে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসাও করা হয়েছিল। তবে বিএনপি নেতা নজরুল ইসলামের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ফের বিরোধ দেখা দেয়। এর জের ধরে সুমন মিয়াকে ডেকে নিয়ে বাখরনগর বাজার সংলগ্ন এলাকায় কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

এ হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান জানান, স্থানীয় বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা