সারাদেশ

পিরোজপুরে নির্মাণাধীন মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করেছেন কাজী রওনাকুল ইসলাম টিপু

মো: তামিম সরদার, পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টারের নির্মাণাধীন ফেলে রাখা ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক (গ্রেট ২) কাজী রওনাকুল ইসলাম টিপু। আজ শুক্রবার দুপুরে রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টারের প্রকল্পের মেয়াদ উত্তীর্ণ এর পরেও অর্ধনির্মিত নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন তিনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী জানান ২০২১ সালে সালের মার্চ মাসে প্রকল্পটি শুরু হয় ২০২৩ সালের মার্চ মাসে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার অর্ধেক কাজ করে প্রকল্পটি ফেলে চলে যায়। ২ কোটি ৫০ লাখ টাকার ব্যয়ের প্রকল্পের ১ কোটি ২৫ লাখ টাকা তুলে নেয় ঠিকাদার। প্রকল্পটির অর্ধেক কাজ করে লাপাত্তা হয়ে যায় ঠিকাদার। এতে প্রকল্পটি তিন বছর ধরে অর্ধনির্মিত হয়ে পড়ে আছে। যা পুরোপুরি ব্যবহার অনুপযোগী।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক (গ্রেট ২) কাজী রওনাকুল ইসলাম টিপু জানান, প্রকল্পটির কাজ শেষ না করে ঠিকাদার পালিয়ে গিয়েছে আমরা আজকে এসে প্রকল্পটির ব্যাপারে সরজমিনে খোঁজখবর নিয়েছি। মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টারটি অতি জরুরী এখানে দুর্যোগ এলে সাধারণ মানুষ আশ্রয় নিতে পারবে এবং কোমলমতি শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে পারবে। মানুষের উপকার করা জনগণের পাশে দাঁড়ানো হচ্ছে বর্তমান সরকারের কাজ। তারেক রহমানের সরকারের কাজ দেশকে এগিয়ে নেওয়া মানুষের পাশে দাঁড়ানো। আজকে আমরা সরজমিনে এটি পরিদর্শন করলাম। নতুন টেন্ডারের মাধ্যমে অতি দ্রুত প্রকল্পটির ফেলে রাখা নির্মাণ কাজ শুরু করে শেষ করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সহকারী পরিচালক মো: মোস্তফা রায়হান, এমডির সহকারি আব্দুস ছালাম হাওলাদার, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান রুপালি কনস্ট্রাকশন এর অমল দাস এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্র...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

চীনের বস্ত্র কারখানায় আগুন, নিহত ৮

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ফোশান শহরের একটি বস্ত্র কারখানায় গত র...

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা