ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনের বস্ত্র কারখানায় আগুন, নিহত ৮

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ফোশান শহরের একটি বস্ত্র কারখানায় গত রোববারের অগ্নিকাণ্ডে আটজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, রোববার বিকেল ৩টা ১২ মিনিটে (০৭১২ জিএমটি) একটি শিল্প পার্কের ভেতরে অবস্থিত একটি দোতলা ভবনে আগুন লাগে এবং তা প্রায় এক ঘণ্টার মধ্যে নিভিয়ে ফেলা হয়। ক্ষতিগ্রস্ত ভবনটিতে ডেনিম কাপড় ধোয়াসহ উৎপাদনের কাজ চলত। তবে আগুন অন্য কোনও এলাকায় ছড়িয়ে পড়েনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এর যাচাই করা একটি সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে ভবনটি থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। তবে পাশে থাকা তুলনামূলক কিছুটা উঁচু ভবনটি এতে ক্ষতিগ্রস্ত হয়নি বলে মনে হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হচ্ছে।
আমার বাঙলা/রাজীব

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন!

আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শী...

শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনের সড়কে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটন...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

চীনের বস্ত্র কারখানায় আগুন, নিহত ৮

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ফোশান শহরের একটি বস্ত্র কারখানায় গত র...

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা